সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৫:২৮ পিএম

শান্ত-সাদমানের জোড়া সেঞ্চুরিতে বড় লিডের দিকে হাটছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় বেশি রান করতে না পারার আক্ষেপ সাদমান ইসলাম অনিক ঘুচিয়ে দিচ্ছেন দ্বিতীয় ইনিংসে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিই তুলে নিয়েছেন এই তারুণ ওপেনার। এদিকে সাদমানের পদাঙ্ক অনুসরণ করে ১০৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান লিড পুঁজি করেছে টিম টাইগার। 

প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬৬ রান। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ৪৫৮ রান।

এর আগে ৪৩ রান করে আউট হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। এখন পর্যন্ত এটাই সাইফের পাঁচ টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। যদিও একটা আক্ষেপ রয়েই গেল। অল্পের জন্য ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটা পেলেন না তরুণ ওপেনার। রিচার্ড নাগারাভার দারুণ এক ডেলিভারিতে ক্যাচ আউট হওয়ার আগে ৯৬ বলের ইনিংসটিতে চার মেরেছেন ৬টি।

এর আগের মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি এবং মুমিনুল হক, লিটন দাস ও তাসকিন আহমেদের হাফ সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট ও সাকিব আল হাসানের চার উইকেটে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৭৬ রানে।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর