জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:৪৬ এএম

 বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে মাঠে গড়াবে দুপুর আড়াইটায়।

এদিকে সিরিজ শুরুর একদিন আগে মঙ্গলবার সিরিজের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচক কমিটি। 

জয়ের কোনো বিকল্প নাই, লঙ্কানদের হারানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতিও নেয়া হয়েছে, এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এদিকে সাকিব আল হাসান না থাকায় টিম কম্বিনেশনে ঝামেলা হয়, তবুও ব্যাটিং অর্ডার নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া করার পক্ষে নন টাইগার দলপতি।

এর আগে, দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানে রোমাঞ্চকর জয় পায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরে বাংলাদেশ।

কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে পেসার নুয়ান থুসারার দুর্দান্ত হ্যাটট্রিকে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। সিরিজে প্রথম খেলতে নেমে ২০ রানে ৫ উইকেট নেন থুসারা।

পরিসংখ্যান বলছে, দল হিসেবে একটা সময় বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা এগিয়ে ছিলো। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর পরিস্থিতি বদলে যায়। ফলে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ফেভারিট।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর