কানপুরে বাংলাদেশি সমর্থককে ‘মারধরের’ অভিযোগ, যা জানা গেলো

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের ‘সুপার ফ্যান’ টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। 

ভারতীয় গণমাধ্যম পিটিআই এক্স হ্যান্ডেলে এক পোস্টে এমন অভিযোগের বিষয় জানালেও রবিকে যে মারধর করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। তবে তারা এ ব্যাপারে নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে বলেছে। 

ওই স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। তার কোনো সমস্যা হয়েছে কি না সেটা চিকিৎসকেরা পরীক্ষা করে দেখবেন।’

তবে সারাদিন যখন এই ঘটনা নিয়ে তুমুল চর্চা, শেষে বিকেলে জানা গেলো অন্য তথ্য। টাইগার রবি নিজেই এক ভিডিও বার্তায় জানালেন, তাকে কেউ মারেনি। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভিডিও বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায়, আমার শরীর খারাপ হয়ে যাবার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ হয়ে গিয়েছি।

কানপুর পুলিশও দাবি করেছে বাংলাদেশ দলের সুপার ফ্যান ‘টাইগার রবি’কে হেনস্তার অভিযোগ সত্য নয়।

কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে বলেন, পানি শূন্যতার কারণে তিনি (রবি) পড়ে যান। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নেয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। তাকে কেউ আঘাত করেনি।

এদিকে ম্যাচের দ্বিতীয় দিন ভারতীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটের একটি সিসি টিভির ফুটেজ আসে একাত্তরের হাতে। এতে দেখা যায়, রবি একা হেঁটে আসছেন। হাঁটতে থাকা অবস্থায় হঠাৎ বসে পড়েন। 

যদিও কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি।

দ্র: এর আগে একাত্তরে প্রকাশিত রবিকে মারধর সংক্রান্ত প্রতিবেদনটি তাৎক্ষণিক যাচাই করা যায়নি। পরে রবির ভিডিও বার্তা এবং একটি ফুটেজ দেখে ঘটনাটি সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়া হলো। এর আগে সোশ্যালের একটি পোস্ট সরিয়ে নেওয়া হয়।

আরবিএস
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর