৩০ এ ফিরলেন মেসি

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:২৮ এএম

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লায়োনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন। বার্সার সাথে একুশ বছরের বন্ধন ছিন্ন করে পিএসজির সাথে দুই বছরের চুক্তিও সই করে ফেলেছেন। 

কিন্তু তার যে এতদিনের সাধের ১০ নম্বর জার্সি, তার কি হবে এখন? পিএসজির ১০ নম্বর তো নেইমার অনেক আগে থেকেই দখল করে বসে আছেন! 

তবে শোনা যাচ্ছিল, নেইমার নাকি নিজের ১০ নম্বর জার্সি মেসিকে দিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন মাঠের প্রতিপক্ষ আর মাঠের বাইরের অন্তরঙ্গ বন্ধুকে। 

কিন্তু না, সে প্রস্তাব গ্রহণ করেননি মেসি। নতুন ক্লাবের হয়ে নতুন জার্সি নম্বরে খেলতে সম্মত হয়েছেন তিনি। 

image

আরও পড়ুন: প্যারিসে নেমেই পিএসজি কার্যালয়ে মেসি

পিএসজি জানিয়ে দিয়েছে, তাদের হয়ে লায়োনেল মেসি এখন ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। এ নিয়ে টুইটারে ভিডিও-ও আপলোড করেছেন আর্জেন্টিনার এক সাংবাদিক। 

তবে, এটি মেসির জন্য একদমই নতুন অভিজ্ঞতা নয়। বার্সেলোনার হয়েও এই ৩০ নম্বর গায়ে চেপেই প্রথম মাঠে নেমেছিলেন মেসি। 

পরে ২০০৮-০৯ মৌসুমে আনুষ্ঠানিকভাবে বার্সার ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন তিনি। 

এবার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরুতে সেই ৩০ নম্বরেই ফিরে যাচ্ছেন মেসি। মঙ্গলবার পিএসজির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করার পর তার হাতে ৩০ নম্বর জার্সি তুলে দেয়া হয়। 

বুধবার নতুন দলে নতুন যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে লায়োনেল মেসির। 

একাত্তর/এসজে 

ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর