ফিফপ্রোর বর্ষসেরার একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

ইউরোপীয়ান ক্লাবগুলোতে এখন আর রাজত্ব করেন না আধুনিক ফুটবলের অন্যতম দুই সেরা মুখ ৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর ৩৭ এ পা দেয়া লিওনেল মেসি। কিন্তু বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ঠিকই তাদের মনে রেখেছে। তাদের ভোটে এবার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই তারকা।

এই তালিকায় দক্ষিণ আমেরিকা কিংবা আফ্রিকান কোন ক্লাব তো নয়ই ইতালিয়ান কোন ক্লাবের খেলোয়াড়ও জায়গা পাননি।

বর্তমানে সৌদি পেশাদার ক্লাব আল নাসরেতে খেলেন রোনাল্ডো। অন্যদিকে মেসি খেলেন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি দলে। ২৬ জনের তালিকায় এই দুজনই ইউরোপীয়ান ফুটবলের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন।

আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের ইউনিয়নের সদস্যরাই এখানে ভোট দিয়ে থাকেন।

২০২৪ ফিফপ্রো স্কোয়াডে প্রিমিয়ার লিগের ১১ জনের মধ্যে সাতজনই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার রুবেন দিয়াজ ও কাইল ওয়াকার, মিডফিল্ডার রড্রি, কেভিন ডি ব্রুইনা ও ফিল ফোডেনের সাথে ফরোয়ার্ড আর্লিং হালান্ড রয়েছেন সিটির তালিকায়।

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন সর্বোচ্চ আটজন। গ্রীষ্মে পিএসজি থেকে মাদ্রিদে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পেও এই তালিকায় রয়েছেন।

এছাড়া বার্সেলোনার ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল অবশ্য দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছেন ইয়ামাল।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা:

গোলরক্ষক: এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়াল নয়্যার

ডিফেন্ডার: ডানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, এন্টোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রড্রি, ফেডেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড: আর্লিং হালান্ড, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল।

আরবিএস
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর