২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম

এক যুগ পর আবারও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আসরটি আয়োজন করবে সৌদি আরব।

আজ ফিফা কংগ্রেসে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার। ২০২২ সালে অনুষ্ঠিত আসরের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দুই আসর বাদে বিশ্বকাপের মঞ্চ আবারও বসতে যাচ্ছে এশিয়ায়।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আগামী আসরে (২০২৬) অংশ নেবে ৪৮ দল। একইসংখ্যক দল নিয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরবও। পাঁচ শহরের (রিয়াদ, জেদ্দা, খোবার, আভা ও নেয়ম) ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।  

উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াদের কিং সালমান স্টেডিয়ামে। ৯২ হাজার আসনসংখ্যক স্টেডিয়ামটির নির্মাণকাজ চলছে।

এদিকে কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় মরক্কো, পর্তুগাল ও স্পেনের নাম। তবে বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষ্যে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়।  

২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবই একমাত্র দেশ হিসেবে বিড করে। তাই তাদের আয়োজক হওয়াটা অনুমিতই ছিল।

এআর
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে মূল পর্বের টিকিট নিশ্চিত করেও এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে এশিয়ান জায়ান্ট- ইরান।
আমেরিকা-কানাডা-মেক্সিকো এই তিন দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬ আসর। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আসরের ড্র অনুষ্ঠিত হবার পর ফুটবল বিশ্বে চলছে নানা ধরনের সমীকরণ ও বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করেই রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপ-পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর