নিলামে মেসির চোখের জলে ভেজা টিস্যু, দাম সাড়ে ৮ কোটি টাকা

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৯:৪২ পিএম

বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ফ্রান্সের পিএসজিতে। বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। মেসির কান্না মোছা সেদিনের সেই টিস্যুটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। দাম হাঁকা হয়েছে এক মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি ৪০ লাখ টাকা। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম গলফ টুডে জানায়, বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। পরে ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন।

image


আরও পড়ুন: একই রশি দুই লাশ: মৃত্যুর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

সেদিন ভাষণে মেসি বলেন, বার্সেলোনা শুধু একটি ক্লাব নয়, এর চেয়েও বেশি কিছু। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। আমি মানুষের ভালবাসা পেয়েছি এবং তাদের ভালবাসা, শ্রদ্ধার প্রতিদান এখানে দিয়েছি।

মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা হয়তো আত্মার। বার্সেলোনায় না থাকলেও এই ক্লাবকে আজীবন স্মরণ রাখবেন তিনি। বিদায় ভাষণে মেসি বলেছেন, ভবিষ্যতে আবারও ফিরবেন এই ক্লাবে।


একাত্তর/এসি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর