ভোরে মারকানায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ছন্নছাড়া চিলি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

বিশ্বকাপ বাছাই ফুটবলের লাতিন অঞ্চলে পাঁচ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডকে আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় চিলির মুখোমুখি হবে পেন্টাজয়ী ব্রাজিল। কাগজে-কলমে ম্যাচটিতে ব্রাজিল এগিয়ে থাকলেও, চিলি যে অঘটন ঘটাতে পারবে না, সেটি বলা যাচ্ছে না। কারণ, ব্রাজিলের অনেক বড় বড় খেলোয়াড় একাদশে পাচ্ছেন না কোচ আনচেলত্তি।

তিন মাসের বিরতির পর লাতিনের দলগুলো তাদের শেষ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মাঠে নেমেছে। জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের মাধ্যমে ব্রাজিল ইতিমধ্যেই আগামী গ্রীষ্মের টুর্নামেন্টে তাদের স্থান নিশ্চিত করেছেঅ অন্যদিকে চিলি ১৬ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার শেষ স্থানে রয়েছে।

তাই এটা বলার অপেক্ষা রাখে না যে, কার্লো আনচেলত্তির সেলেসাওর বিরুদ্ধে লা রোজা তাদের লড়াইয়ের শেষ বিন্দু দিয়ে লড়বে ম্যাচটি থেকে পয়েন্ট আদায়ের জন্য।

চিলি ২০২৫ সালে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ জিততে পারেনি এবং ব্রাজিল তাদের নতুন ম্যানেজারের অধীনে কোনও ম্যাচ হারেনি।

চিলির বিপক্ষে খেলতে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের সাবেক ও বতৃমান খেলোয়াড়দের মাঠে নামবেন না। ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, তাই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এডের মিলিতাও সকলেই মাদ্রিদেই থেকে গেছেন। পাচ্ছেন না নেইমারকেও। 

ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় ম্যাথিউস কুনহা এবং অ্যালেক্স সান্দ্রোও এই ম্যাচে খেলতে পারবেন না। আনচেলত্তি দলে না ডাকায়, ৩৩ বছর বয়সী নেইমার হলেন আরেক তারকা যিনি মাঠে নামবেন না। ফলে সেলেসাওদের একাদশে অনেক নতুন মুখ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। 

ব্রাজিল-চিলির মুখোমুখি লড়াইয়ে অতীতের পরিসংখ্যান যে একেবারেই একপেশে। শেষ ১৮ দেখায় ব্রাজিল জিতেছে ১৬ বার, টানা শেষ পাঁচ ম্যাচে সেলেসাওদের জয়। ব্রাজিলের মাটিতে কখনোই জয় পায়নি চিলি।  ফলে মারকানায় শুক্রবার ভোরে চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলই পরিষ্কার ফেবারিট।

ব্রাজিল বর্তমানে কনমেবল তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আর্জেন্টিনা ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকলেও, ব্রাজিল ইতোমধ্যেই নিশ্চিত করেছে ২৩তম বিশ্বকাপে তাদের অংশগ্রহণ; যেখানে একমাত্র দল হিসেবে সব আসরে খেলার অনন্য রেকর্ড ধরে রেখেছে তারা।

এদিকে কোপা আমেরিকায় টানা শিরোপা (২০১৫ ও ২০১৬) জয়ের পর চিলির সোনালি যুগ শেষ হয়ে গেছে। এরপর থেকে ধারাবাহিক ব্যর্থতায় তারা টানা তৃতীয় বিশ্বকাপেও জায়গা পাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচে মাত্র ২ জয়, ১০টিতেই হেরেছে চিলি। গোল করেছে মোটে ৯টি।

হতশ্রী এই পারফরম্যান্সের কারণে রিকার্দো গ্যারেকাকে বরখাস্ত করে অন্তর্বর্তী কোচ হিসেবে নিকোলাস কর্দোভাকে দায়িত্ব দিয়েছে চিলি। এখন পর্যন্ত তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট, যা ২০০২ বাছাইয়ের সর্বনিম্ন ১২ পয়েন্টকেও ভাঙার হুমকি দিচ্ছে।

এআরএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর