ইরানের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নিউইয়র্কে আরাগচি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বনেতাদের এই মর্যাদাপূর্ণ বার্ষিক সমাবেশে তেহরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তেহরানের কোনো উচ্চপর্যায়ের শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে পা রাখলেন। নিউইয়র্কে পৌঁছানোর পরপরই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে টেলিফোনে কথা বলেন আরাগচি এবং অধিবেশনের নানা গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন।


নিউইয়র্কে উপস্থিত ইরানি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তাদের প্রধান লক্ষ্য হলো জাতিসংঘের মতো আন্তর্জাতিক মুক্তমঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের অধিকার, বৈধতা ও সার্বিক স্বার্থ বিশ্বদরবারে জোরালোভাবে তুলে ধরা।

এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে প্রতিনিধিদল যাওয়ার কথা থাকলেও তাঁর দলের জনসংযোগ সদস্যসহ বেশ কয়েকজন কর্মকর্তার ভিসা মার্কিন প্রশাসন নাকচ করে দেয়। পরবর্তীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে দেয়া বার্তায় নিশ্চিত করেন, সাধারণ পরিষদে ইরানি প্রতিনিধিদলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আরাগচি এবং তিনি অধিবেশনে যোগ দেওয়া বহু দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।


জাতিসংঘের আয়োজনে অংশ নিতে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলকে নিউইয়র্কে প্রবেশের সুযোগ দিলেও তাঁদের ওপর কড়া ভ্রমণ ও কেনাকাটার নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সাফ জানিয়ে দিয়েছে যে, নিউইয়র্কে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিলাসবহুল কোনো পণ্য কিনতে পারবেন না।

এদিকে রোববার সন্ধ্যায় তেহরান ছাড়ার পর মধ্যবর্তী সময়ে কাতারে যাত্রাবিরতি করেন আরাগচি। কাতারভিত্তিক মধ্যস্থতার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে সোজা জানিয়ে দিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও তেল পরিবহন পুনরায় শুরুর জন্য তাদের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়ার জবাবে মার্কিন নৌবাহিনীও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ বজায় রেখেছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ ও প্রেস টিভি

একাত্তর/এআরএস
আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের উত্তাপ! আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুয়েনস আইরেস এর আগে ইরানের ইসলামিক...
যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার চক্রান্ত এবং সফল বাস্তবায়নে যুক্ত থাকার অভিযোগে ইরান সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ (ডিডিওজে)।...
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের গতিপথ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এক বার্তায় তিনি জানান, ইরানের ওপর এই মুহূর্তে নতুন করে আর...
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
ম্যাচ শুরুর আগে বুক চিতিয়ে অধিনায়ক হামজা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, সাফে আমরাই ফেবারিট! সেই হুংকার যে কোনো ফাঁকা বুলি ছিল না, সবুজ ঘাসের গালিচায় দুর্দান্ত ফুটবল খেলে তার ষোলোআনা প্রমাণ দিল বাংলাদেশ...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর