গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার জরিমানা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। আট বছরেরও বেশি সময় ধরে ব্যবহারকারীর গোপনীয় তথ্য সংগ্রহের দায় এই জরিমানা করা হয়েছে। 

অভিযোগ অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচার বন্ধ করেও গোপনে তথ্য সংগ্রহের শিকার হয়েছেন। সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে এ রায় আসে। 

মামলার অভিযোগ ছিলো, গুগল ব্যবহারকারীদের ‘web & app activity’ সেটিং বন্ধ থাকা সত্ত্বেও তাদের মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করেছে। এই চর্চা আট বছরেরও বেশি সময় ধরে চলেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জুরি বোর্ড গোপনীয়তা লঙ্ঘনের তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে গুগলকে দায়ী করেছে। তবে তারা জানিয়েছে, গুগল ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে চায়নি, ফলে এই রায়ে কোনো দণ্ডমূলক ক্ষতিপূরণ ধার্য করা হয়নি। 

রায়ের পর গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানান, কোম্পানি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, আদালতের এই রায় আমাদের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিই এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর