টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের প্রাথমিক পর্বে বাংলাদেশকে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিরুদ্ধে। অন্যদিকে, ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে আছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে রাখা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আইসিসি গ্রুপ এবং সূচি প্রকাশ করেছে। 

প্রথম রাউন্ডের গ্রুপগুলো নিম্নরূপ-

  • গ্রুপ-এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া
  • গ্রুপ-বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
  • গ্রুপ-সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি
  • গ্রুপ-ডি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত

আসরের ফাইনাল আট মার্চ আহমেদাবাদ অথবা কলম্বোতে অনুষ্ঠিত হবে। যদি পাকিস্তান ফাইনালে উঠে তাহলেই ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে। একইভাবে দুটি সেমিফাইনাল চার মার্চ কলকাতায়, অথবা পাকিস্তান যোগ্যতা অর্জন করলে কলম্বোতে এবং পাঁচ মার্চ মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

ইভেন্টের অন্যান্য ভেন্যু হল ভারতের দিল্লি ও চেন্নাই এবং শ্রীলঙ্কার ক্যান্ডি। কলম্বোর ম্যাচগুলো হবে প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাবে। শ্রীলঙ্কা বা পাকিস্তানের সাথে জড়িত সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। গ্রুপ বি-তে থাকা অন্যান্য দলগুলো - অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে তাদের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ভারত এবং নেদারল্যান্ডসই একমাত্র দল যাদের গ্রুপ ম্যাচ চারটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো সকাল ১১টা, বিকাল ৩টা এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে।

আসরের ফরমেট ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরের মতোই থাকছে, যেখানে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বটি ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সুপার এইট পর্বে যাবে, যেখানে তাদেরকে দুটি গ্রুপে ভাগ করা হবে।

প্রতিটি দল তাদের সুপার এইট গ্রুপের বাকি তিনটি দলের সাথে খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর