বাংলাদেশকে সমর্থন দিয়ে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক এক দিন আগে, মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে পিসিবি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে গিয়ে না খেলার বিষয়ে বিসিবির যে অবস্থান, তাকে তারা সমর্থন করে। ইএসপিএনক্রি কইনফো জানতে পেরেছে, পিসিবি এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্যান্য সদস্যদেরও পাঠিয়েছে।

জানা গেছে, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে দাবি বিসিবি তুলেছে, তা নিয়ে আলোচনার জন্য আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির এই ইমেলের কারণেই এই জরুরি সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পিসিবির এই ইমেলের সময় নিয়ে ভ্রু কোঁচকানো অস্বাভাবিক নয়, তবে ধারণা করা হচ্ছে এটি আইসিসির বর্তমান অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। 

আইসিসি এখন পর্যন্ত বিশ্বকাপের সূচি পরিবর্তন না করার এবং বাংলাদেশ ভারতের সাথে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেয়ার বিষয়ে অনড় রয়েছে। গত সপ্তাহে বিসিবির সাথে আলোচনার সময় আইসিসি তাদের এই অনড় অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিসিবিও একই কথা জানিয়েছে।

বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ভারত ভ্রমণে অস্বীকৃতি জানিয়েছে। এই সমস্যা নিরসনে আইসিসি এবং বিসিবি একাধিকবার বৈঠকে বসেছে, যার মধ্যে সবশেষ বৈঠকটি গত সপ্তাহান্তে ঢাকায় অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরেনি। 

আইসিসি বলছে খেলা নির্ধারিত সূচি অনুযায়ীই হতে হবে, আর বিসিবি বলছে তারা তাদের দলকে ভারতে পাঠাতে পারবে না। টুর্নামেন্ট শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে ২১ জানুয়ারি, বুধবারকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এই অচলাবস্থা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে সপ্তাহজুড়ে চলা নানা জল্পনা-কল্পনার মধ্যে পিসিবির এই শেষ মুহূর্তের সম্পৃক্ততা সামনে এল। কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে। এমনকি আরও নাটকীয়ভাবে শোনা যাচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে কী ঘটে তার ওপর ভিত্তি করে পিসিবি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টিও পর্যালোচনা করছে। তবে পিসিবি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি বা ইএসপিএনক্রিকইনফো’র প্রশ্নের জবাব দেয়নি।

এই বিরোধের সূত্রপাত হয় যখন বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে ২০২৬ সালের আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার নির্দেশ দেয়। এর সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা না হলেও, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতিকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশ দল ভারতে কোনো ম্যাচ খেলবে না।

পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এমনকি বিপিএল চলার সময় খেলোয়াড়রা বয়কট করার মতো ঘটনাও ঘটে। বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে দূরে থাকলে বোর্ডের আর্থিক ক্ষতির বিষয়ে কথা বলতে গিয়ে দেশের শীর্ষ খেলোয়াড়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এরই জেরে ক্রিকেটাররা বিপিএল বর্জনের ঘোষণা দেন। পরে বিসিবি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নির্ধারিত সময়ের একদিন পরে ঢাকা পর্বের ম্যাচগুলো শুরু হয়। 

এআরএস
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর