বিসিবি-আইসিসি সেই রুদ্ধদ্বার বৈঠকে আসলে কী ঘটেছিল?

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

ভারত ভ্রমণে নিজেদের অনড় অবস্থানের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা আইসিসি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানের বিদায়ের পর, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছিল এবং ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। দীর্ঘ আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায়। 

তবে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বিশ্বকাপে অংশ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকায় দীর্ঘ তিন সপ্তাহের নাটকীয়তার অবসান ঘটিয়ে আইসিসি শেষ পর্যন্ত দলটিকে বাদ দেয় এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে বলেছে, চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা দেওয়ার পরও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বিসিবি সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সেই সভায় উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির যুক্তি মেনে নিতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়ে নিজের ক্ষোভ উগরে দেন।

মূল সূচি অনুযায়ী, মেগা এই আসরে বাংলাদেশের কলকাতা ও মুম্বাইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল। তারা গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী ছিল। বাংলাদেশের সেই জায়গা এখন দখল করেছে স্কটল্যান্ড, যারা বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকায় সুযোগ পেলো।

শনিবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়ে আইসিসি এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। এক বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে নির্ধারিত ম্যাচগুলো আয়োজনের বিষয়ে বিসিবির তোলা উদ্বেগ নিরসনে আইসিসির একটি দীর্ঘ প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি অত্যন্ত স্বচ্ছ ও গঠনমূলক উপায়ে বিসিবির সাথে ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা চালিয়েছে। আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।

এআরএস
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর