ইরান-ইসরাইল যুদ্ধে বিমানবন্দরে আটকা মুশফিকুর রহিম, চাইলেন দোয়া

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই তথ্য জানান এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মুশফিক জানান, আজ সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে ০৮০৬) একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলেন। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আজ এমিরেটসে দুবাই হয়ে ফেরার কথা ছিলো। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের যুদ্ধের কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অপেক্ষা করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরতে পারবো।

চলমান উত্তেজনার জেরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় নিরাপত্তা ঝুঁকিতে বাহরাইন, কাতার, কুয়েত ও দুবাইসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কয়েকশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও কয়েক হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন।

মুশফিকুর রহিমের এই পোস্টে ভক্ত ও সতীর্থরা তার দ্রুত এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা জানিয়েছেন।

একাত্তর/আরএ
টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন।
মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। শেষ ওয়ানডেতে আঙুলে চোটের কারণে টেস্ট স্কোয়াডে নাম ওঠার পরও ছিটকে গেলেন এই উইকেটকিপার ব্যাটার।
ছুটি কাটিয়ে বুধবার আবারও কলম্বোয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ঢাকায় অনুশীলন করে মুশফিক শ্রীলংকার বিমান ধরবেন বৃহস্পতিবার। একের পর এক ইনজুরি দলের মোমেন্টাম নষ্ট করেছে, এবার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর