শিরোপা ঘরে তুলতে রানের পাহাড় টপকাতে হবে নিউজিল্যান্ডকে

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত। তিনটি ঝড়ো ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। শিরোপা জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫৬ রান।

এদিন টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখেশুনে খেলেন ভারতের দুই ওপেনার। এরপরই কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। একের পর এক চার-ছক্কায় পাওয়ারপ্লের ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলে নেয় ভারত।

ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮ বলেই ফিফটি পূরণ করেন অভিষেক শর্মা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২১ বলে ৫১ রান করে আউট হন এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে ক্রিজে এসে ইশান কিষাণকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন সঞ্জু স্যামসন। ফিফটির পর সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু আগের দুই ম্যাচের মতো এবারও শতকের দেখা পাননি। ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রান করে আউট হন স্যামসন।

এদিকে দারুণ ব্যাটিংয়ে ফিফটির দেখা পান ইশান কিষাণও। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ক্রিজে খুব একটা সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যকুমার যাদব। প্রথম বলেই কোনো রান না করে সাজঘরের পথ ধরেন তিনি। ১৩ বলে ১৮ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া।

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে। ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার জেমস নিশাম। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।

ভারত একাদশ: ১ অভিষেক শর্মা, ২ সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ৩ ইশান কিশান, ৪ তিলক বর্মা, ৫ সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৬ হার্দিক পান্ডিয়া, ৭ শিবম দুবে, ৮ অক্ষর প্যাটেল, ৯ অর্শদীপ সিং, ১০ জাসপ্রিত বুমরাহ, ১১ বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ: ১ টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ২ ফিন অ্যালেন, ৩ রাচিন রবীন্দ্র, ৪ গ্লেন ফিলিপস, ৫ মার্ক চ্যাপম্যান, ৬ ড্যারিল মিচেল, ৭ মিচেল স্যান্টনার (অধিনায়ক), ৮ জিমি নিশাম, ৯ জ্যাকব ডাফি, ১০ ম্যাট হেনরি, ১১ লকি ফার্গুসন।

আরবিএস
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর