টানা তৃতীয় স্বর্ণজয়ে ইতিহাসে কিপিয়েগন

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম

প্যারিস অলিম্পিকে মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে ইতিহাস গড়ে কেনিয়ার ফেইথ কিপিয়েগন প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকে টানা তিনটি স্বর্ণজয় নিশ্চিত করেছেন।

এর আগে, ৩০ বছর বয়সী কিপিয়েগন ২০১৬ সালে ও ২০২০ সালেও এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এবার তিনি স্বর্ন জিতেছেন নতুন অলিম্পিক রেকর্ড গড়ে। সময় নিয়েছেন ৩ মিনিট ৫১.২৯ সেকেন্ড। 

এছাড়াও প্যারিস অলিম্পিকে কিপিয়েগনের ইভেন্টে অস্ট্রেলিয়ার জেসিকা হুল ৩ মিনিট ৫২.৫৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আর গ্রেট ব্রিটেনের জর্জিয়া বেল ৩ মিনিট ৫২.৬১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

এমন সাফল্য অর্জনের পর মাঝারি পাল্লার দৌড় প্রতিযোগিতায় কিংবদন্তি তকমা পেতেই পারেন কিপিয়েগন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অনেক বছর ধরে পারফর্ম করছি। স্বর্ণও জিতে চলেছি। আমি সেরাটা দেখাতে চাই। তরুণ মেয়ে, নারীদের প্রেরণা দিতে চাই।’

এবারের প্যারিস অলিম্পিক ৩০ বছর বয়সী কিপিয়েগনের চতুর্থ অলিম্পিক।

 

একাত্তর/জো
প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে সিন নদীতে সাঁতরে দুই তারকা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। তারা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ খবর প্রকাশের পরে সিন নদীতে অনুষ্ঠিত হতে যাওয়া...
অলিম্পিকে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপরা। তাকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকে সোনা...
ট্র্যাকের ভেতর আর ট্র্যাকের বাইরে জমে উঠেছে প্যারিস অলিম্পিক। নানাভাবে দর্শকরা উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত।
১০০ বছর পর প্যারিসে ফিরলো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো উদ্বোধন হয় ২০২৪ অলিম্পিকের।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর