সিন নদীতে সাঁতরে স্বাস্থ্যঝুঁকিতে দুই অ্যাথলেট

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০১:১০ পিএম

প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে সিন নদীতে সাঁতরে দুই তারকা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। তারা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ খবর প্রকাশের পরে সিন নদীতে অনুষ্ঠিত হতে যাওয়া কয়েকটি ইভেন্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পর্তুগালের অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে যে, তাদের দুই অ্যাথলেট সিন নদীর দূষিত পানির কারণে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে ভুগছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

১০ কিলোমিটার ম্যারাথন এবং ট্রায়াথলন ইভেন্টে অংশ নিয়েছিলেন তারা। ইভেন্ট শেষে ভাস্কো ভিলাকা ও মেলানি সান্তোস নামের ওই দুই তারকাসহ আরও কয়েকজনকে বমি করতে দেখা গেছে। এর মধ্যে পর্তুগালের এই দুইজন অসুস্থ হয়ে পড়েন। 

এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এই সিন নদীতে। এরপরে দূষণের কারণে ফ্রান্সের এই নদীতে অলিম্পিকের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়। 

অবশ্য প্যারিসের মেয়র নিজেই পানিতে নেমে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সেটি দূষিত নয়। কিন্তু এবার দুই অ্যাথলেটের সংক্রমণের কারণে সেটি ভুল প্রমাণিত হলো। 

এর আগে, সিন নদীর পানি থেকে নেওয়া চারটি নমুনার একটিতে মানুষের মলমূত্রে উপস্থিত ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা গিয়েছিল।

শতবর্ষ আগে, ১৯২৩ সালে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। নদীর পানিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকার কারণে সেই নির্দেশনা দেওয়া হয়। শত বছর পরে এসেও নদীটির পানি দূষণমুক্ত করা সম্ভব হয়নি।

 

একাত্তর/জো
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতবে, আর প্যারিসের রাস্তায় একটু আধটু হুলস্থুল হবে না, তা কী করে হয়! গতকাল শনিবার রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজির...
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে ইতিহাস গড়ে কেনিয়ার ফেইথ কিপিয়েগন প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকে টানা তিনটি স্বর্ণজয় নিশ্চিত করেছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর