সাকিব-কোহলি একে অপরকে নিয়ে যা বললেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:০১ পিএম

সব ক্রিকেটারেরই একটা খারাপ সময় যায়। সেই খারাপ সময় কাটিয়ে আবারও ফেরে ভালো সময়ে। তেমনই খারাপ সময়কে পেছনে ফেলে দারুণ ফর্মে আছেন টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। বিশ্ব সেরা এই ব্যাটার এখন দারুণ সময় কাটাচ্ছেন, প্রতিপক্ষ বোলারদের জন্য আবারও ত্রাস হয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। কি ব্যাটে, কি বলে- দুইভাবেই তিনি প্রতিপক্ষের কাছে বড় মাথাব্যথার কারণ। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে তাই আলোচনায় দু’জন। সেই আলোচনায় ঘি ঢেলেছে স্টার স্পোর্টস চ্যানেল।

স্পিনার সাকিব আল হাসানের সামনে বরাবরই দুর্বল কোহলি। ওয়ানডে ক্রিকেটে পাঁচবার এই বাংলাদেশি বাঁ হাতি স্পিনারের বলে সাজঘরে ফিরেছেন বিশ্বসেরা এই ব্যাটার। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে পাঁচবার কোহলির উইকেট পাওয়ার কথা মনে করিয়ে দিলেন সাকিব।

তিনি বলেন, সে (কোহলি) বিশেষ ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সেরা ব্যাটার। আমি ভাগ্যবান যে তাকে পাঁচবার আউট করেছি। তার উইকেট নিতে পারলে অবশ্যই সেটা আমাকে দারুণ আনন্দ দেবে। উল্লেখ্য, ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৩ বারের দেখায় ছয়বার কোহলিকে সাজঘরে পাঠিয়েছেন সাকিব।

অন্যদিকে, সাকিবেরও পিঠ চাপড়ে দিয়েছেন বিরাট কোহলি। স্টার স্পোর্টসকে বলেছেন, গত কয়েক বছরে আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। সে চমৎকার নিয়ন্ত্রণ করতে পারে। খুব অভিজ্ঞ বোলার। নতুন বল হাতে দারুণ স্পেল করে। সে জানে ব্যাটারদের কীভাবে বোকা বানাতে হয়। অনেক মিতব্যয়ী।

কোহলি আরও বলেন, সাকিবের মতো বোলারদের বিপক্ষে খেলতে হলে সেরাটা দিতে হবে। যদি না দিতে পারের, তাহলে এ ধরনের বোলাররা আপনার ওপর চাপ তৈরি করবে এবং আউট করার সুযোগ বাড়াবে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই দেখা যাবে সাকিব-কোহলির ডুয়েল।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর