পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পিএম

বিশ্বকাপের আজকের ম্যাচে পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

বেঙ্গালুরুর রানপ্রসবা এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনেই এই ম্যাচে পান সেঞ্চুরি। ধরে নেওয়া হয়েছিলো অস্ট্রেলিয়ার সংগ্রহ আজ ৪০০ ছাড়াবে।

নিজের ১২১ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন মার্শ। দলীয় ৩২৫ রানের মাথায় হারিস রউফের শিকার হয়ে ফেরেন ওয়ার্নার। ১২৪ বলে ১৬৩ রানের ঝড়ো ইনিংস করেন তিনি।

এরপরেই শুরু হয় আফ্রিদির ধ্বংসযজ্ঞ। পাকিস্তানের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর আগে দুই ম্যাচ হেরে আজকের ম্যাচে বেশ চাপেই আছে অস্ট্রেলিয়া।

একাত্তর/পিএজে
ভারতের রূপকথার গল্পের ট্র্যাজেডির শেষে অস্ট্রেলিয়ানরা মহাকাব্য লিখে ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে। টানা ১০ ম্যাচ জয়ের পর ভারত কেবল হারল একটি ম্যাচে! সেই হারই তাদের বানিয়ে দিল রানারআপ। টানা নয়...
গেলো বছর ২২ নভেম্বর এই টুইটটা করেন প্যাট কামিন্স। ঠাসা শিডিউলে চাপ কমাতে আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। লক্ষ্য একটাই দেশের জন্য ক্যাবিনেটে আরও আরও অনেক ট্রফি চাই। 
ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি নীল রঙ ধারণ করেছে। প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারিতে হাজির হয়েছেন প্রায় সোয়া লাখ দর্শক।
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জেতার পর ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠ বারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।
কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশী কর্মীদের মরদেহ দেশে প্রেরণের নামে একটি স্বার্থান্বেষী মহলের সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ চাঁদা বা অর্থ সংগ্রহের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী।
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর