বিশ্বকাপের সেরা একাদশে ৬ ভারতীয়, ২ অস্ট্রেলিয়ান

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম

ভারতের রূপকথার গল্পের ট্র্যাজেডির শেষে অস্ট্রেলিয়ানরা মহাকাব্য লিখে ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে। টানা ১০ ম্যাচ জয়ের পর ভারত কেবল হারল একটি ম্যাচে! সেই হারই তাদের বানিয়ে দিল রানারআপ। টানা নয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে প্যাট কামিন্সের দল।

বিশ্বকাপের ফাইনাল শেষে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর আইসিসির সেরা একাদশে আছেন ভারতের ছয় জন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আছে কেবল দুই জন। সোমবার প্রকাশিত একাদশে রোহিত শার্মাকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপের সেরা একাদশে আছেন কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শার্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, যসপ্রীত বুমরাহ, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জ্যাম্পা, মোহাম্মদ শামি।

এআর
গেলো বছর ২২ নভেম্বর এই টুইটটা করেন প্যাট কামিন্স। ঠাসা শিডিউলে চাপ কমাতে আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। লক্ষ্য একটাই দেশের জন্য ক্যাবিনেটে আরও আরও অনেক ট্রফি চাই। 
ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি নীল রঙ ধারণ করেছে। প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারিতে হাজির হয়েছেন প্রায় সোয়া লাখ দর্শক।
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জেতার পর ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠ বারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ক্রিকেটের বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে রোববার। সুপার সানডেতে সুপার লড়াই। এপাশে আসরের অপরাজিত দল ভারত। ওপাশে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কে হবে ক্রিকেটের নতুন রাজা? আহমেদাবাদে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর