টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৩৭ পিএম

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

মঙ্গলবারের ম্যাচে ওয়াংখেড়ে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফেবারিট তকমা নিয়েই মাঠে নামছে প্রোটিয়ারা। ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

আগের ২৪ ম্যাচের পরিসংখ্যানে প্রোটিয়ারা জয় পেয়েছে ১৮ ম্যাচে। বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ছয় ম্যাচে। যদিও বিশ্বকাপে দুই দলের জয়ের সংখ্যা সমানে সমান।

২০০৭ এবং ২০১৯ বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। আর ২০০৩ সালে ও ২০১১ সালে জয়ের হাসি হেসেছিল প্রোটিয়ারা।

অবশ্য শেষ ৪ ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে কথা বলছে। ২০১৯ বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

একাত্তর/আরএ
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
মাঠে নামার আগেই মাঠের বাইরের মস্ত বড় এক ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। মেক্সিকোর বিরুদ্ধে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ‘বাফানা বাফানা’ খ্যাত দলটির।...
দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ‘বাফানা বাফানা’দের...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর