বিশ্বকাপের ইতিহাসে প্রথম ‘টাইম আউট’ ম্যাথিউস

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইম আউট’ হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে দেরি করায় আম্পায়ার টাইমড আউট দেন তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।

সোমবারের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা জুটি। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপরই সাকিবের বলে ব্রেকথ্রু পায় বাংলাদেশ।

টাইগার অধিনায়কের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন সামারাবিক্রমা। এরপর ঘটে গেলো ‘টাইম আউট’ নজিরবিহীন এই ঘটনা।

ক্যামেরায় দেখা যায়, যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ৩ মিনিট পার হয়ে যায়।

টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ঘটলো এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউট হয়েছেন ব্যাটাররা।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

অবশ্য এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময় ২ মিনিট। ম্যাথিউস অতিক্রম করে গেছেন দুটিই। তাই, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়ার।

এদিকে সাত ম্যাচ খেলে একটি জিতে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে শ্রীলঙ্কার অবস্থান সাতে।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর