পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজও জিতলো বাংলাদেশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

মিরপুরে ‍তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলার মেয়েরা। ফারজানা হক আর মুর্শিদা খাতুনের ওপেনিংয়ে গড়া রেকর্ড জুটিতে এই জয় আসে ২৬ বল হাতে রেখেই। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে আগে টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬৭ রানের। ওপেনিংয়েই ১২৫ রানের জুটি গড়েন ফারজানা আর মুর্শিদা। যে জুটি এখন নারী ক্রিকেটের দেশসেরা। এর আগে শুকতারা রহমান আর শারমিন আক্তারের ১১৩ রানের জুটিই ছিল রেকর্ড।

আজ (শুক্রবার) দুই ওপেনারই করেছেন ফিফটি। ফারজানা ৬২ আর মুর্শিদার ব্যাট থেকে আসে ৫৪ রান। এরপর ফাহিমা খাতুন শূন্য রানে ফিরলেও জয় পেতে কষ্ট হয়নি বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা ১৮ আর সোবহানা মোস্তারি অপরাজিত থাকেন ১৯ রানে।

এর আগে পাকিস্তানি ওপেনার সিদরা আমিন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের তোপে। সিদরা ওপেনিংয়ে নেমে ৮৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আরেক ওপেনার শাদাফ শামাসের ব্যাট থেকে আসে ৩১ রান।

উদ্বোধনী জুটিতে ৬৫ তোলার পর একটা সময় ১ উইকেটে ৯৩ রান ছিল পাকিস্তানের। কিন্তু নাহিদা আক্তার, রাবেয়া খানদের তোপে বড় স্কোর গড়া হয়নি সফরকারীদের। ৭৩ রানে ৮টি উইকেট হারায় তারা। ৯ উইকেটে থামে ১৬৬-তে।

বাংলাদেশের নাহিদা আক্তার ২৬ রানে ৩টি ও রাবেয়া খাতুন ৩৫ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার ফাহিমা খাতুন, নিশিতা আক্তার এবং স্বর্ণা আক্তারের।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর