ফাইনালের উইকেট নিয়ে এতো কথা কেন?

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম

ক্রিকেট বিশ্বে টানটান উত্তেজনা। রাত পোহালেই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। স্বাগতিক ভারতের মুখোমুখি অষ্ট্রেলিয়া। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ফয়সালা হবে শিরোপার। তবে তার আগেই আলোচনা আর বিতর্ক শুরু হয়েছে আহমেদাবাদের উইকেট নিয়ে। কি সেই বিতর্ক?

ভারতীয় মিডিয়া জানাচ্ছে, ফাইনাল হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুরনো উইটেকেই। আর এনিয়েই শুরু যত জল্পনার। ভারতে সাধারণত যেই ধরনের পিচ হয়ে থাকে, আহমেদাবাদেও ঠিক তাই। খেলার প্রথম ভাগে চকচক করলেও দ্বিতীয় ভাগে ভাঙ্গাচোরা অবস্থা। অর্থাৎ, প্রথমে ব্যাট করা দলই তুলে নেয় যত সুবিধা। 

শুক্র ও শনিবার, দুই দিনেই অনেক ক্ষণ ধরে পিচ দেখেছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। এনিয়ে দুজনার কেউই কোন কথা বলেননি। এমনিতেই দু’জনে একটু ভাবগম্ভীর মানুষ, তাই তাদের মুখের অভিব্যক্তি দিয়েই কিছু বুঝতে পারছেন না দেশটির ক্রিকেট সাংবাদিকরা। তবে, উইকেট নিয়ে মাথাব্যথা নেই অজি দলপতির। 

বিশ্বের সবচেয়ে বড় এই মাঠে আছে ১১টি উইকেট। এক থেকে পাঁচ নম্বর উইকেট স্থানীয় কালো মাটির তৈরি। যেখানে ভালো বাউন্স পাওয়া যায়। সীমিত সংস্করণে বেশ সহায়ক। অন্যদিকে ছয় থেকে ১১ নম্বর উইকেটটি মুম্বাই থেকে আনা লাল পলিমাটির। এসব উইকেটে স্পিনাররা সুবিধা পান বেশি। 

আহেমদাবাদের উইকেট স্পোর্টিং উইকেট হিসাবেই পরিচিত। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগে ব্যবহার করা কোন উইকেটেই। এই ভেন্যুতে বিশ্বকাপের এই পর্যন্ত চার ম্যাচ হয়েছে। যাতে আগে বোলিং করা দল জিতেছে তিনটিতেই। চারটিই হয়েছে লাল মাটির পিচে। 

এখানে ইংল্যান্ডের ২৮৩ রান ৮২ বল আগেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড। পাকিস্তানকে ১৯১ রানে আটকে ৭ উইকেটে জেতে ভারত। সবশেষ যে ম্যাচ হয়েছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তাতে স্পিনাররা বাড়তি সুবিধা তেমন একটা পাননি। গড়ে ২৬০ রানের উইকেটে পরে ব্যাট করা দলই সুবিধা পেয়ে আসছে।

ক্রিকেট বিশেষজ্ঞ জিগ্যা গাজ্জার উইকেট নিয়ে নিজের প্রতিক্রিয়া বলেছেন, আহমেদাবাদে এখনও পর্যন্ত খেলা সব ম্যাচ দেখে মনে হচ্ছে, এবারের পিচ স্পিনারদের জন্য খুবই উপকারী হবে। আগের ম্যাচগুলোতে ব্যাটিং নির্ভর পিচ থাকলেও, এবার স্পিনার বোলারদের জন্য খুবই ভাল উইকেট হবে।

আহমেদাবাদের এই উইকেটে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব ভাল পারফর্ম করতে পারেন। ভারতীয় ক্রিকেটারদের বোলিং পারফরম্যান্স খুব ভাল হবে। এই মাঠটি বেশ বড়, তাই স্পিন বোলাররা উপকৃত হতে পারেন। তবে এই ম্যাচ হাই স্কোরিং হতে পারে। তৈরি হতে পারে নতুন কোন রেকর্ড। 

তবে ফাইনালের উইকেট নিয়ে খুব বেশি মাথা দিতে নারাজ অজি দলপতি প্যাট কামিন্স। তিনি মনে করেন, উইকেট যেমনই হোক, অস্ট্রেলিয়া তাদের সেরা খেলাটাই খেলবে। তার আশা, স্পোর্টিং উইকেট হলে দারুণ একটা ফাইনাল হবে। আর ব্যাটে বলে যারা ভালো করতে তারাই মেষ হাসি হাসবে। 

ফাইনালের আগে পিচ নিয়ে সব জল্পনাকে উড়িয়ে দিয়ে প্যাট কামিন্স বলেন, যে দেশের মাটিতে খেলা তারা কিছুটা সুবিধা পাবেই । কিন্তু তাঁরাও লড়াই দিতে তৈরি। তিনি জানান, উইকেট দেখেছেন তিনি। তবে তাতে পানি দেয়া থাকায় তেমন কিছু বুঝতে পারেননি। আগের কোন উইকেটেই খেলা হবে বলে জানান তিনি। 

অজি দলপতি প্যাট কামিন্স আরও বলেন, আহমেদাবাদের পিচ একেবারেই উপমহাদেশের পিচ, যেখানে পিচ থাকবে কোথাও কোথাও ভাঙা। তবে দীর্ঘ দিন ধরে ভারতে খেলার সুবাদে তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যে চ্যালেঞ্জই আসুক, সেটা সামলাতে আমরা তৈরি। নিজেদের মতো পরিকল্পনা করেই নামব।

একাত্তর/এসি
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে এর আগে কখনোই জয়ের স্বাদ পায়নি মিশর। কিন্তু শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন ইতিহাস লেখার জন্যই মাঠে নেমেছিল ‘ফারাও’রা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে...
বিশ্বকাপের মঞ্চে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে অস্ট্রেলিয়া ও মিশর এখন মুখোমুখি নকআউট লড়াইয়ে, আর রাত ১২টার এই ম্যাচটি হতে যাচ্ছে ডালাসের ফুটবল প্রেমীদের জন্য এক বড় প্রাপ্তি।...
প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুজরা।
বিশ্বকাপের ডি-গ্রুপের লড়াই এখন চূড়ান্ত উত্তেজনার মোড়ে। পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে, উভয়েরই সংগ্রহ তিন পয়েন্ট। সমীকরণের মারপ্যাঁচে দাঁড়িয়ে ড্র করলেই দুই দলের জন্য নকআউটের দরজা খুলে যেতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর