বিশ্বকাপের ফাইনাল শেষে লেজার নয়, ড্রোন শো!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম

বিশ্ব ক্রিকেটের মেগা আসরে শেষের সুর। দুই মোড়লের লড়াইয়ের খেলায় কে জিতবে, যাবে বহুদূর? ভারত নাকি অস্ট্রেলিয়া? মাঠের খেলায় কেউ কাউরে নাহি দিবে ছাড়ি। শক্তিমত্তাতেও যে নিজেদের দিনে তারা দিতে পারে সবাইকে পাড়ি। ফাইনালের আগে তাই সাইকোলজিক্যাল গেমে এগিয়ে যেতে ব্যস্ত সবাই। 

মন্ত্র পাঠ থেকে, ক্রিকেট পিচ ঘষামাজা, গান থেকে ব্যাটে শান- সোনালী ট্রফি জিততে কী না করছে স্বাগতিক ভারতীবাসীরা। ক্রিকেট ক্রেজি ন্যাশন। সুপার সানডেতে বিশ্বজয় ওদের প্যাশন! অল ইন্ডিয়ার কাছে এটা যে মোমেন্ট অব দ্যা সেঞ্চুরি। ফাইনাল জয়ের আগেই উৎযাপন শুরু করে দিয়ে অসিদের ফেলতে মনস্তাত্ত্বিক চাপে। তাইতো জয়ের আগেই শত কোটি টাকার বোনাসের ঘোষণায় কাঁপছে ভারতবর্ষ।

অনলাইন প্লাটফর্ম- অ্যাস্ট্রোটকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পুণীত গুপ্তা ঘোষণা করেন, রোববারের মহারণে ভারত যদি জেতে, তাহলে তিনি ১০০ কোটি রুপি বিলিয়ে দেবেন । কারা পাবে সেই রুপি? অ্যাস্ট্রোটকের সিইও ঘোষণা করেছেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি অ্যাস্ট্রোটকের সব ইউজারের অ্যাকাউন্টে এই ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন।

উদ্বোধনী কোনো অনুষ্ঠান না রেখে ভারত যেনো বুঝাতে চেয়েছিলো- আমরা যাব ফাইনালে! শেষ থেকেই যে শুরু হবে উৎসবের সুর। সমাপনী অনুষ্ঠানে তাই জাঁকজমকপূর্ণ আয়োজনের সব পরিকল্পনা। প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধী, তুষার জোশির গান। তাদের পারফরম্যান্সের সঙ্গে মাঠের সবুজ ঘাসে পাঁচশ নৃত্যশিল্পী নাচবেন ধিতাং ধিতাং। আরও থাকবেন বলিউডের সব নামী দামী তারকরা। 

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদই যে তার জন্মস্থান! মোদী খেলা দেখতে চান অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসের সাথে। তাকে পাঠানো হয়েছে ভারতবর্ষ আসার নেমতন্ন। এরিমধ্যেই তিনি পৌঁছে গেছেন ভারতের রাজধানীতে। 

ফাইনালকে ঘিরে রোববার সকাল থেকে থাকবে পরতে পরতে নতুনত্ত্ব। স্টেডিয়ামে হাজির থাকবে এক ঝাঁক কিশোর। হাতে থাকবে ভারত ও অস্ট্রেলিয়ার পতাকা। দেখা যাবে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে। তাদের সঙ্গে যোগ দিবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার থেকে শুরু করে আরও অনেকে। গ্যালারিতে থাকবেন বহু সেলিব্রেটি। 

রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেব যেমন থাকবেন, তেমন থাকবেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। অজয় জাদেজার স্ত্রীও থাকবেন স্টেডিয়ামে। থাকছেন শুভমন গিলের বাবা এবং যশপ্রীত বুমরার মা। মুম্বইয়ে সেমিফাইনালে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। আহমেদাবাদে ফাইনালেও থাকবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী সহ বেশিরভাগ ক্যাবিনেট মন্ত্রী।

তাইতো, সুপার সানডে হবে মিলনমেলা। আইসিসি সব বিশ্বকাপজয়ী অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছে। ৯২’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বাদে হাজির হবার কথা রয়েছে সবার। তাদের সম্মানে তৈরি হয়ে গেছে ব্লেজারও। দ্বিতীয় ইনিংসের পানি পানের বিরতির সময় হবে লেজার ও লাইট শো। ম্যাচ শেষে দেখাবে ড্রোন শো। যেখানে ১২০০ ড্রোন চ্যাম্পিয়নদের সম্মান জানাবে।

জমকালো ক্লোজিং অনুষ্ঠানের আয়োজন করে যাবতীয় আক্ষেপ মিটিয়ে দিতে চায় আয়োজকরা। ফাইনালের পরও থাকছে মশলা। পারফর্ম করবেন অরিজিৎ সিং। একের পর এক হিট গানে মুগ্ধ করবেন দর্শকদের। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়াম মাতাবেন রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও থাকছে লেজার শো। মোট ১৫-২০ মিনিটের সংক্ষিপ্ত জমকালো অনুষ্ঠান।

ভারতে দীপাবলির উৎসব শেষ হচ্ছে রোববার। বলার অপেক্ষা রাখে না, সেই উৎসবকেই পূর্ণতা দিতে শুধু ভারত নয়, গোটা বিশ্বেরই চোখ থাকবে আহমেদাবাদে। দুদিন আগে থেকেই আহমেদাবাদে আসতে শুরু করেছে সমর্থকরা। কোন হোটেলে তিল ধরনের ঠাঁই নেই। হোটেল রুমের ভাড়া উঠেছে আকাশে। বহু গুণে ব্যস্ততা বেড়ে গেছে আহেমদাবাদের বিমানবন্দরে। প্রতি ঘন্টায় ঘন্টায় সমর্থকদের নিয়ে নামছে বিমান।

একাত্তর/এসি
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর