ফাইনালের মাঠে এক ফিলিস্তিন সমর্থক!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আগে আহমেদাবাদের মোতেরা পরিণত হয় জনসমুদ্রে। হাজার হাজার ক্রিকেটপ্রেমীর গায়ে টিম ইন্ডিয়ার জার্সি। সবার গন্তব্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম। খেলা শুরুর বহু আগে কানায় কানায় ভরে উঠে গ্যালারি, যেন আকাশ-নীলের সমুদ্র।

বেলা আড়াইটা থেকে ম্যাচ শুরু হবার কথা থাকলেও সকাল ৯টা থেকেই স্টেডিয়াম চত্বর লোকে লোকারণ্য। ঠাসা। যেন আহমেদাবাদের সব মানুষ গিয়েই ভিড় জমিয়েছে মতেরায়। চারিদিকে হাজার হাজার রোহিত শর্মা, বিরাট কোহলি। যেদিকেই চোখ যায়, শুধুই দুই তারকার জার্সিধারীরা।

গালে তেরঙ্গা, গায়ে জার্সি, নানা পোস্টার। সবার একটাই বার্তা- প্রতিশোধ নিতে হবে ২০০৩ সালের। অসি বধেই ক্ষান্ত হবেন তারা। দেখা গেছে রোহিত শর্মার ডুপ্লিকেটেরও। দূর থেকে দেখে একেবারে রোহিত মনে হবে। হিটম্যানের হাতে ট্রফি দেখতে পাশের রাজ্য থেকে ছুটে এসেছেন সেই নকল রোহিত।

শচীন তেন্ডুলকার বিশ্বকাপ নিয়ে মাঠে প্রবেশ করতেই ১৪০ ডেসিবেলে চিৎকার। উত্তাল হয়ে যায় গ্যালারি। ম্যাচ শুরুর আগে কোহলিকে জার্সি উপহার দেন শচীন। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে এই জার্সি পড়েই খেলেছিলেন তিনি । জার্সি নিয়ে ছবিও তুলতে দেখা যায় বিরাটকে।

তবে ভারতের ব্যাটিংয়ের সময় নিরাপত্তার বেষ্টনী টপকে মাঠে প্রবেশ করেন এক সমর্থক। নরেন্দ্র মোদি আসবে বলে নিরাপত্তার মোড়কে মোড়া স্টেডিয়াম। তিন ধাপ নিরাপত্তার বেড়া টপকে তারপরই ঢুকতে হয় গ্যালারি। কিন্তু অনায়াসেই এক নেপালি সমর্থক ঢুকে পড়লেন মাঠে।

সাদা টি শার্ট, লাল হাফ প্যান্ট। হাতে ফিলিস্তিনের পতাকা। জার্সিতে লেখা, ‘স্টপ বোম্বিং ফিলিস্তিন’। ঢুকেই বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেয়। পরে বলা হয় গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই একটি ঘটনা ছাড়া জমজমাট বিশ্বকাপের ফাইনাল।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর