তীরে এসে তরী ডুবলো টাইগ্রেসদের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম

গ্রুপপর্বে অপরাজিত থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই হোঁচট খেলো টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শিরোপা খোয়াল তারা।

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ৩৬ রানে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে করে ১৪৮ রান। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে যেতে পারে ১১২ পর্যন্ত।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়। উদ্বোধনী জুটিতেই ১০৪ রান তুলে ফেলে তারা। যদিও এই রান তুলতে ১৪.২ ওভার খেলতে হয়েছে তাদের। জুটি ভাঙে ৪২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করে বিঙ্গ বিজেরত্নে আউট হলে। এমন শুরুর পরও অবশ্য শ্রীলঙ্কাকে দেড়শ’ রানের আগেই আটকে দিতে পেরেছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রাবেয়া খান, নিশিতা আক্তার ও জান্নাতুল মাওয়া। শ্রীলঙ্কার পক্ষে ৮ চারে ৫৭ বলে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন ওপেনার পূর্ণ সেনারত্নে।

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ইমেজ: সংগৃহীত

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে দলের মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় তারা। ৬ ওভারের মধ্যে ২৩ রানে পড়েছে বাংলাদেশের ৪ উইকেট।

এরপর রাবেয়ো ও উন্নতি আক্তার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ২৫ বলে ১ চারে ১৪ রান করে উন্নতি আউট হয়ে গেলে ভাঙে তাদের ৪০ রানের পঞ্চম উইকেট জুটি।

নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বেশি এগুতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া। ২৯ বলের ইনিংসটিতে ৪টি চার মেরেছেন তিনি।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর