তামিম-হৃদয়ে বড় জয় বাংলাদেশের

আপডেট : ০৩ মে ২০২৪, ১০:৫৯ পিএম

টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিমের ফিফটি ও তৌহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে পেলো বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্যে আট উইকেট আর ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় শান্ত বাহিনী। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশি বোলাদের দাপটে সিকান্দার রাজাদের অল্প পুঁজিতে বেঁধে দেয় শান্তর দল। 

বাংলাদেশ ইনিংসে দুই বার হানা দেয় বৃষ্টি। প্রথম দফায় তিন ওভারে বাংলাদেশ এক উইকেটে ১০ রান তোলার পর বৃষ্টি নামে। দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ সাত দশমিক দুই এক উইকেটে তোলে ৪৪ রান।

বৃষ্টি আবার বন্ধ হলে দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্চাশ পার করেন তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত। তবে জুটিতে পঞ্চাশ পেরোনোর পর উইকেট বিলিয়ে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। ২৪ বলে ২১ রানের ইনিংসে মাত্র একটি বাউন্ডারি হাঁকান তিনি।

৩৬ বলে অভিষিক্ত তামিম ফিফটি তুলে নেওয়ার পর, শেষ পর্যন্ত তিনি দুই ছক্কা ও আট চারে ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার হৃদয় ১৮ বলে এক ছক্কা ও পাঁচ বাউন্ডারিতে ৩৩ রান করেন। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুজারাবানি ও লুক জঙ্গুই।

ম্যাচ সেরা হন তাসকিন আহমেদ

একাত্তর/এসি
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর