টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা মঙ্গলবার

আপডেট : ১৩ মে ২০২৪, ০২:৪৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ দল ঘোষণা করার হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার দুপুরে বিসিবির মিডিয়া সেল জানায়, সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার দুপুরে স্কোয়াড ঘোষণা করা হবে।

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবে শান্তরা। তাই ধারনা করা হচ্ছিলো সোমবার স্কোয়াড ঘোষণা হতে পারে। 

এদিকে ইনজুরিতে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য পেসার তাসকিন আহমেদ। চতুর্থ ম্যাচে বোলিংয়ের সময় পাঁজরের পেশিতে যে টান পড়েছিল তার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানান, তাসকিনের রিপোর্ট এখনো হাতে পাইনি। পেলে বিস্তারিত জানানো হবে। রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা।

এ ব্যাপারে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনবলেন, সোমবার সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর দেখতে হবে ওর সেরে উঠতে কত দিন লাগতে পারে। এ ধরনের চোটে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হলে তখন কী করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলবো। যদি ঠিক করা যায়, তাহলে এক জিনিস; আর দেরি করতে হলে অন্য সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে এক মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। প্রকাশ না করলেও তালিকা বিসিবি সময়মতো পাঠিয়ে দিয়েছে। তবে আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে সংশ্লিষ্ট বোর্ড। হয়তো এই সুযোগটাই নিয়েছিল বিসিবি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। 

একাত্তর/এসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর