টাইগারদের ওপর আস্থা রাখতে বললেন ববি

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:২০ পিএম

কয়েকঘণ্টা পরেই বিশ্বকাপের মঞ্চে শুরু হবে লাল সবুজদের মিশন। যদিও বাংলাদেশ ইউএসের সাথে সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের সাথেও জিততে পারেনি। তবুও ওদের ওপরেই আস্থা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ফেসবুক স্ট্যাটাস দিয়েও সেই কথাই বলেছেন।

কয়েকটা শব্দ যার গভীর অর্থ বাড়ায় মনোবল, শত সমালোচনা আর প্রশ্নবাণের সামনে হয়ে ওঠে ঢাল। যেটা বিশ্বকাপের শুরুর ম্যাচের আগে ক্রিকেটারদের জন্য ছিলো বড্ড প্রয়োজন। তেমনই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

তিনি বলেছেন, আশা করছি টাইগাররা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারেন না। তারা সেখানে যে ধরনের হেনস্তার শিকার হয়, তা পুরোপুরি অগ্রহণযোগ্য। দল নির্বাচন, ট্যাকটিস আর মাঠের পারফরম্যান্স নিয়ে ক্রিকেট ফ্যানরা তর্কবিতর্ক বা কাটছেরা করবেনই। তবে বিদেশের মাটিতে দেশকে প্রতিনিধিত্ব করা তরুণ অ্যাথলেটদের যেভাবে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা কোনোভাবেই এর অংশ হতে পারে না। যাদের জাতীয় দলকে সমর্থন দিতে আপত্তি, তাদের জন্য সহজ সমাধানও আছে। তারা আর ফলো না করলেই পারে। অসংখ্য সত্যিকারের সমর্থক আছে, যারা ভালোমন্দ সব সময়েই টাইগারদের সমর্থন করে যাবে।

দেশের ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু আর তার পরিবার ছিলো জটিল অঙ্কের সহজ সমাধান। শেখ কামাল থেকে জামাল, সুলতানা কামাল কিংবা খোদ বঙ্গবন্ধু খেলার প্রতি তাদের ছিল ভীষণ টান।

তাদের হাতেই ক্রীড়াঙ্গনে শুরু হয়েছিল নতুনের গান, এসেছিল আধুনিকতার ফরমান। সবাই খেলা ভালোবাসতেন, নিজেরা খেলতেন; মগ্ন থাকতেন সাংগঠনিক সাধনায়; দেশের ক্রীড়া অঙ্গন আজও সেই সাক্ষ্য দেয়।

এখনো যে অনুরাগের ঝাণ্ডা বয়ে বেড়ান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগলে রাখেন সাকিব সাবিনা জাহানারা জামালদের। তারই ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ। ফিফা ফুটবল লিজেন্ডরা বাংলায় এলেই তাকে দেখা যায় দেশের গৌরব উজ্জ্বল ইতিহাস তাদের কাছে তুলে ধরতে। একাধিকবার নারী ফুটবলারদের ম্যাচ দেখতে গেছেন কমলাপুর স্টেডিয়ামে। রয়েছে ক্রিকেটের প্রতি টান। সাকিব রিয়াদের ম্যাচ দেখেন স্টেডিয়ামে এসে।

আর কয়েকঘণ্টা পরেই বিশ্বকাপের মঞ্চে শুরু হবে লাল সবুজদের মিশন। যদিও বাংলাদেশ ইউএসের সাথে সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের সাথেও জিততে পারেনি। তবুও ওদের ওপরেই আমাদের আস্থা রাখতে হবে। নিশ্চয়ই মূল পর্বে শান্ত সাকিব রিয়াদরা সবার আস্থার প্রতিদান দেবে। নিজেদের সামর্থ্য মতো ক্রিকেটের বাইশ গজে লড়ুক প্রতিটা ম্যাচে প্রতিদ্বন্ধীতা গড়ে তুলক। দিনশেষে গোটা জাতীর ক্রিকেটীয় আবেগের জায়গায় সেই একটাই তো কথ হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের নোংরা রাজনীতির শিকার হতে হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ফুটবল দলকে। দেশে ‘ইবোলা’ ভাইরাসের প্রাদুর্ভাবের অজুহাত দেখিয়ে কঙ্গোর পরিকল্পিত একটি প্রীতি ম্যাচ...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর