শুরুতে দাপট দেখালো বাংলাদেশ

আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:২১ পিএম

তানজিম সাকিবের তিন উইকেট শিকারের পর তাসকিন আহমেদও খেল দেখালেন। তার বলে সরাসরি বোল্ড প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে বাংলাদেশ দাপট দেখালো। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে বিপর্যয় ঘটিয়েছে তারা। তানজিম সাকিব এই সময়ে তিন ওভার বল করে ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। নিজের প্রতি ওভারে একটি করে উইকেট নেন তিনি। মাঝে তাসকিন আহমেদ ফেরান এইডেন মারক্রামকে। ১১ থেকে ২৩ রানে চার উইকেট পড়েছে দক্ষিণ আফ্রিকার। পাওয়ার প্লেতে ৪ উইকেটের বিনিময়ে ২৫ রান করেছে তারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তানজিম সাকিবের প্রথম বল দেখেই খেলেছিলেন কুইন্টন ডি কক। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে বসেন তিনি। পরের বলে বাউন্ডারি। এরপর সিঙ্গেল।

স্ট্রাইকে গেলেন আরেক ওপেনার মারমুখী ব্যাটার হিসেবে পরিচিত রিজা হেন্ডরিকস। কিন্তু তানজিম সাকিবের বলে স্বস্তি পেলেন না। ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হলো তাকে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ওটনিয়েল বার্টম্যান।

রাতেই শুরু হয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপের চলতি আসরের মূল লড়াই, হয় বাঁচা না হয় মরণ। মাঠের খেলাই হোক আরম, ট্রাইব্রেকারই হোক, শেষ পর্যন্ত গোলের ফয়সালাতেই নির্ধারিত হবে দলগুলো ভাগ্য। আর এই  নকআউট পর্ব তথা...
বিশ্বকাপের মঞ্চে এতদিন কেবল অংশগ্রহণকারী হিসেবেই সীমাবদ্ধ ছিল ‘বাফানা বাফানা’রা। ১৯৯৮, ২০০২ এবং ২০১০ সালের ব্যর্থতাকে পেছনে ফেলে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে পা...
ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছেড়েছে চেক প্রজাতন্ত্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বন্ধ ছাদের নিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট...
ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচের মানেই তো টানটান উত্তেজনা, কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যা ঘটল, তাকে এক কথায় বলা যায় চরম নাটকীয়তা আর বিশৃঙ্খলা! মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর