জয়ের জন্য ডাচদের লক্ষ্য ১৬০

আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:১৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লক্ষ্য সামনে রেখে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। শুরুতে ব্যাট করতে নেমে ডাচদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা।

বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।

এদিকে শুরুতে ২৩ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে তানজিদ তামিম ও সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে শুরুর বিপর্যয় সামলে উঠছিল তারা।

এর মধ্যেই নিজের উইকেট যেন অনায়াসে দিয়ে ফেরেন তামিম! লেংথ থেকে কাঁধ পর্যন্ত লাফিয়ে ওঠা বলটা পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে বাস ডি লিডকে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার।

দলীয় ৭১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ভাঙে ৩২ বলে ৪৮ রানের জুটি। ৫টি চার ও একটি ছক্কায় তামিম খেলেছেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। 

প্রথম দুই ম্যাচে দারুণ দুটি ইনিংস খেলা তাওহিদ হৃদয় আজ আর ইনিংস বড় করতে পারেননি। টিম প্রিঙ্গেলর ঘূর্ণিতে বোল্ড হয়েছেন ১৫ বলে ৯ রানে। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৩২ বলে ৪১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন সাকিব। ২টি করে চার ও ছক্কায় ২১ বলে ২৫ রানে ফেরেন মাহমুদউল্লাহ।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে ৯টি চারে ৬৪ রান করেন সাকিব। ১৩ তম টি-টোয়েন্টি ফিফটি করে সাকিব পেরিয়ে গেছেন আড়াই হাজার রানও। ৭ বলে ১৪ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে। ৫ উইকেটে বাংলাদেশ তোলে ১৫৯ রান।

নেদার‍ল্যান্ডসের আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন ২টি করে উইকেট নিয়েছেন।

একাত্তর/আরএ
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর