ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠ শ্রীলঙ্কার নারীরা

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম

২০০৪ সালে নারী এশিয়া কাপ শুরুর পর পাঁচবার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। তবে ধরি ধরি করেও ধরা হচ্ছিলো না কাঙ্খিত শিরোপা। তবে ষষ্ঠবারের মতো লঙ্কান নারীরা ফাইনালে নেমে আর হাতছাড়া হতে দেননি সেই অভিষ্ট লক্ষ্য। চামারি আতাপাত্তুর নেতৃত্বে ঘরের মাঠে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে একপেশেভাবে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা।

রোববার ডাম্বুলায় নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে আট উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ডাম্বুলাতে টস জিতে আগে ব্যাটিং করে ভারত ১৬৫ রান সংগ্রহ করে। স্মৃতি মান্দানার হাফ সেঞ্চুরি ও মিডলঅর্ডারে রুদ্রিগেজ-রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ে এই পুঁজি পায় হারমানপ্রিত করের দল। টে-টোয়েন্টিতে যা চ্যালেঞ্জিং স্কোর বলা চলে। এই রান সংগ্রহ করতে তাদের খরচ হয় ছয়টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কান নারীরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভিষ্মি গুনারত্নে (১)। স্কোর বোর্ডে তখন রান সাত। 

কিন্তু সেখান থেকে ফাইনাল ম্যাচটি একপেশে করে ফেলেন অধিনায়ক আতাপাত্তু ও সামারাবিক্রমা। আতাপাত্তু ৪৩ বলে ৯টি বাউন্ডারি ও দুই ছক্কায় ৬১ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে কাসিভা দিলহারিকে (৩০) নিয়ে জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা (৬৯)। ম্যাচ সেরাও হন তিনি। আর প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন লঙ্কান কাপ্তান চামিরা আতাপাত্তু।

এক প্রতিক্রিয়ায় চামিরা বলেন, আমি দলের পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং নিয়ে খুশি। হর্ষিতা এবং দিলহারিকে বিশেষ ধন্যবাদ। এটা ওয়ান ম্যান শো নয়, কোচিং স্টাফ দুর্দান্ত এবং অবশেষে আমরা এশিয়া কাপ জিতেছি। শ্রীলঙ্কার জনতাকে বিশেষ ধন্যবাদ, তারা আমাদের মেয়েদের সমর্থন করেছে এবং আমি সত্যিই খুশি। 

তিনি বলেন, এই জয়টা সত্যিই আমাদের দলের জন্য ভালো, ভবিষ্যতে মেয়েদের অনুপ্রাণিত করতে হবে, তাই শ্রীলঙ্কার জন্য এটা বিশেষ। আমরা ড্রেসিংরুমে সবসময় ইতিবাচক কথা বলি, কোচ এবং সাপোর্ট স্টাফরাও বলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।  

ভারতীয় কাপ্তান হারমানপ্রীত বলেন, আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলেছি এবং নিঃসন্দেহে আমরা আজ অনেক ফাম্বল করেছি। আমরা পাওয়ারপ্লেতে সাফল্য খুঁজছিলাম কিন্তু এটি পরিকল্পনা অনুযায়ী হয়নি।শ্রীলঙ্কা সত্যিই ভালো ব্যাটিং করেছে। আসন্ন বিশ্বকাপে আমরা কিছু ক্ষেত্রে উন্নতি করতে চাই, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং এই দিনটিকে মনে রাখবো।

একাত্তর/এসি
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর