নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপে বাংলার মেয়েরা খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।

বুধবার বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। 

শুরুতে উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন জানান, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেই এই স্কোয়াড ঘোষণা করা হবে। পরে প্রবাসীদের মুখে একে একে জানা যায় ১৫ সদস্যের দলটিতে কারা আছেন। 

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জোতি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঝর্ণা আক্তার, রিতু মনি, সুভানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

ভিডিওটিতে সবার শেষে নারী ক্রিকেট দলকে শুভকামনা জানান ছেলেদের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু তিন অক্টোবর। ১০ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শেষ হবে ২০ অক্টোবর।

শুরুতে এই টুর্নামেন্টের ভেন্যু ছিল বাংলাদেশ। কিন্তু জুলাই-আগস্টে সরকার পতনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় সেটা মরুর বুকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আয়োজনের স্বত্ব থাকছে বিসিবির কাছেই।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

শারজায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। তার পর পাঁচ অক্টোবর একই ভেন্যুতে প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর শারজাতেই আবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। তার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।  

একাত্তর/এসি
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট হাতে ১৭৮ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। তবেই সেই লক্ষ্য মাত্র তিন উইকেট...
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচামরার ম্যাচে বাংলাদেশকে হেসে-খেলেই হারালো ক্যারিবীয়রা। এই হারের মধ্যদিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচামরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার মেয়েদের।  
নারী এশিয়া কাপে শুক্রবার বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের মিশন। শ্রীলঙ্কার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর