পাকিস্তানের কাছে হার, বিশ্বকাপের অপেক্ষা বাড়লো মেয়েদের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট হাতে ১৭৮ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। তবেই সেই লক্ষ্য মাত্র তিন উইকেট হারিয়ে উতরে যায় পাকিস্তান।

তবে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে ‍+০.৬৩৯ হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনও আছে। 

বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশেরই। 

বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে সেটি অবশ্য এখনই বলার উপায় নেই। থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত টস হেরে আগে ব্যাট করছে থাইল্যান্ড। ৩৫ ওভারে সাত উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৩ রান।

এদিন শুরুতেই হতশ্রী ব্যাটিং ছিল বাংলাদেশের। ওপেনার ফারজানা হকের শূন্য রানে ফেরা, কাপ্তান নিগারের এক রানে সাজঘরে যাওয়ায় শুরুতেই চেপে ধরেন পাকি বোলাররা।

তবে মাঝখানে সেই ধাক্কা সামালন দেন রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুন (৪৪)। মিডলে নাহিদা আক্তার করেন ১৯ রান। আর টপে শারমিনের সংগ্রহ ২৪। এছাড়া উল্লেখ করার মতো স্কোর কেউ করেন নাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তবে এর পর বেগ পেতে হয়নি তাদের। ওপেনার মুনিবা আলী (৬৯) ও আলিয়া রিয়াজের (৫২) ফিফটিতে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। হাতে অবশিষ্ট থাকে সাত উইকেট ও ৫৮ বল।

প্লেয়ার অব দ্য ম্যাচ হন মুনিবা আলী।

একাত্তর/এসি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপে বাংলার মেয়েরা খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।
নারী এশিয়া কাপে শুক্রবার বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের মিশন। শ্রীলঙ্কার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
নারী এশিয়া কাপের টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে নির্ধারিত ওভার শেষে মাত্র...
একদিন আগে খেয়েছেন বাংলাদেশের ফুচকা আর ঝালমুড়ি। আর বুধবার জাতীয় নারী ক্রিকেট দলের সাঙ্গে মাঠে আড্ডা দিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর