ফাইনাল নিশ্চিতে মাঠে নামছে নাহিদারা

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৫৫ পিএম

নারী এশিয়া কাপে শুক্রবার বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের মিশন। শ্রীলঙ্কার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বিগ ম্যাচে জয়ের জন্যেই নামবে ক্রিকেটাররা, আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা আর স্পিনার নাহিদা।

এই ম্যাচে ১ উইকেট পেলেই প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে প্রথম উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন নাহিদা আকতার। ডাম্বুলায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই।

২০১৮ নারী এশিয়া কাপের ফাইনাল; মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে শিরোপা জয় সেদিন উল্লাসে ভাসিয়েছিল তামিম-মাশরাফীদেরও। ছেলেরা এশিয়ার শ্রেষ্ঠত্ব স্পর্শ না করতে পারলেও সালমারা সেটা করে দেখিয়েছিলো। নারী ক্রিকেটে সূচনা হয় নতুন দিগন্ত।

১৮’তে পারলে ২৪ -এ কেনো নয়। হাইভোল্টেজ ম্যাচের আগে জ্যোতিদের সেই পুরনো স্মৃতিটাই দেখাচ্ছে আলো। দিচ্ছে সাহস।

আগের ম্যাচেই নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান গড়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগ্রেসরা। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জ্বলে ওঠে ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্ট। তবে, ভারতের বিপক্ষে নিঃসন্দেহে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আসরের গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও অপরাজিত থেকে শেষ চারে ভারতের মেয়েরা।

শুধু তাই না, দু’দলের সাম্প্রতিক পরিসংখ্যানও বাংলাদেশেরে মেয়েদের খুবটা স্বস্তিতে রাখছে না। মাস তিনেক আগে হারমানপ্রিতদের কাছে ৫-০ তে হোয়াইটওয়াশ হয় টাইগ্রেসরা।

দেশের মাটিতে দাঁড়াতে না পারা জ্যোতিদের সামনে আবারো সেই ইন্ডিয়া। জিততে হলে উজাড় করে দিতে হবে নিজেদের সেরাটা। টি-টোয়েন্টিতে অসম্ভব কিছু না। গৌরবময় অনিশ্চয়তার খেলায় ভারতকে চমকে দিয়ে আরও একবার এশিয়া কাপ ফাইনাল খেলার অপেক্ষায় জ্যোতি-জাহানারা।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর