সব ধরনের ক্রিকেট থেকে অবসরে ব্রাভো

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার টুইট বার্তায় এ ঘোষণা দেন তিনি। এদিকে এ ঘোষণা পর পরই আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলটির মেন্টর হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে- চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে দেখা করেন ব্রাভো। এরপরই দীর্ঘমেয়াদি চুক্তি করতে রাজি হন তিনি।

শুধু আইপিএলেই নয়, অন্যান্য টি-টোয়েন্টি লিগগুলোয় নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি- সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সেরও মেন্টর হিসেবে কাজ করবেন ব্রাভো।

২০২১ সালে তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নেন ব্রাভো। কিন্তু লিগে খেলে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে সর্বশেষ আইপিএলে তিনি চেন্নাইয়ের কোচিং প্যানেলের সঙ্গে কাজ করেছেন। টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচ পরামর্শক হিসেবে যোগ দেন।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রাভোর। ক্যারিয়ারে  ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছেন ব্রাভো।

দেশের জার্সি গায়ে টেস্টে ২২০০ রান ও ৮৬ উইকেট, ১৬৪ ওয়ানডেতে ২ হাজার ৯৬৮ রান ও ১৯৯ উইকেট এবং ৯১টি টি-টোয়েন্টিতে ১২৫৫ রান ও ৭৮ উইকেট শিকার করেন তিনি।

তবে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন ব্রাভো। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮২ ম্যাচ খেলে ৬৯৭০ রান ও ৬৩১ উইকেট শিকার করেছেন তিনি। এই সংস্করণে সর্বোচ্চ ৬৩১ উইকেটের মালিক তিনি।

এই সংস্করণে ২৬টি ট্রফি জিতেছেন ব্রাভো। সিপিএলের রেকর্ড পাঁচটি শিরোপা ছাড়াও বিপিএল, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, বিগ ব্যাশ, পিএসএলের শিরোপার স্বাদ নিয়েছেন তিনি।

ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ার আগেই কোচিং পেশায় জড়িয়েছেন ব্রাভো। গত এক বছরে আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের দলের কোচিং প্যানেলে ছিলেন তিনি।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর