আফগানিস্তানে বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ছয় নভেম্বর থেকে। তবে সিরিজের জন্য একগুচ্ছ চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হারার পর সিরিজশেষে অধিনায়কত্ব ছেড়ে দেবার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু দল ঘোষণায় দেখা যায়, শান্তকেই অধিনায়ক রেখেছে বিসিবি। আর সহঅধিনায়ক করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে। 

এই সিরিজে নতুন মুখ পেসার নাহিদ রানা। ফিরেছেন সৌম্য সরকার, জাকির হাসান ও নাসুম আহমেদ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা আছেন দলে। রাখা হয়েছে জাকের আলী অনিককেও।

শনিবার দলের একটি অংশ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা করবে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৮ ও ১১ নভেম্বর। সব কয়টি ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

একাত্তর/এসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
হারারের প্রাণবন্ত উইকেটে পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের দাপট দেখলো ক্রিকেটপ্রেমীরা। নাহিদ রানার ক্যারিয়ারসেরা ছয় উইকেটের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়েকে...
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পরও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারী অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের একটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর