আকাশের অবিশ্বাস্য ব্যাটিং, ১১ বলে অর্ধশত, টানা আট বলে ছক্কা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

ভারতের ঘরোয়া ক্রিকেট রণজি ট্রফির প্লেট গ্রুপ ম্যাচে ইতিহাস গড়লেন মেঘালয়ের ব্যাটার আকাশ চৌধুরী।  অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১১ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন।

আকাশের এই বিধ্বংসী ইনিংসের সুবাদে তিনি ভেঙে দেন ইংল্যান্ডের ওয়েইন হোয়াইটের রেকর্ড। হোয়াইট ২০১২ সালে লিচেস্টারশায়ারের হয়ে এসেক্সের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতক করেছিলেন। 

আট নম্বরে ব্যাটিং তরতে নেমেছিলেন আকাশ। ১১ বলে সাজানো অনন্য মাইলফলকে পৌঁছতে তিনি আটটি ছয় মারেন। এরমধ্যে তিনি লিমার ডাবির করা এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান। ১৪ বলে অপরাজিত ৫০ রান করে মেঘালয় তাদের ইনিংস ৬ উইকেটে ৬২৮ রানে ডিক্লেয়ার করে।

আকাশ চৌধুরী এক ওভারে ছয় ছক্কা মারার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখালেন। এই তালিকায় তার আগে রয়েছেন শুধু কিংবদন্তি রবি শাস্ত্রী এবং গ্যারি সোবার্স। তবে, তিনি একাই ইতিহাসে স্থান করে নিলেন প্রথম ক্রিকেটার হিসেবে টানা আট ছক্কা মারার কৃতিত্ব অর্জন করে।

২৫ বছর বয়সী আকাশ চৌধুরী ২০১৯ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক করেন এবং এই ম্যাচটি খেলার আগে ৩১ ম্যাচে তার মোট রান ছিল ৫০৩।

একাত্তর/এসি
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর