বিপাকে টিম ইন্ডিয়া, হাসপাতালে ভর্তি ওপেনার অভিষেক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় ম্যাচে সম্ভবত খেলতে পারছেন না।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা পিটিআইকে বলেন, পেটে সংক্রমণের কারণে অভিষেককে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঠিক কী সমস্যা হয়েছে তা নিশ্চিত করতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আজই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে আপাতত নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

২০ দলের এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এই বাঁ-হাতি মারকুটে ব্যাটার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২৫ বছর বয়সী এই ক্রিকেটার মঙ্গলবার নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি হন। মুম্বাইয়ে উদ্বোধনী ম্যাচের পর থেকেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন, যার ফলে তিনি অনুশীলন সেশনেও যোগ দিতে পারেননি।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, অভিষেকের পেটে এখনও কিছুটা সমস্যা রয়েছে। তিনি আরও যোগ করেন, আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে তাকে ম্যাচে পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচে অভিষেক শূন্য রানে আউট হলেও, বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন।

উল্লেখ্য যে, ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান প্রথমে ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে আসে। ফলে শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি হবে।

এআরএস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই কেবল ফাইনালের টিকেট পাওয়ার নয়, বরং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নতুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে...
ইডেন গার্ডেন্সে কাল যেন একা হাতেই ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে দিলেন...
ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের মুখে চওড়া হাসি। সেই হাসিতে মিশে আছে একরাশ স্বস্তি। সূর্যকুমার যাদবসহ সতীর্থরা একে একে ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। এরপর চললো ম্যাচ পরবর্তী প্রথাগত করমর্দন। শেষ মুহূর্তের এই...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর