মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে জাইমা রহমান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এই হাই-ভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এখন উৎসবের নগরী। পবিত্র রমজান মাস চলায় দর্শকদের বাড়তি সংযম থাকলেও, মাঠের উত্তেজনা আর গ্যালারির গর্জন বলছে, টাইগারদের সমর্থনে এক চুলও ছাড় দিতে রাজি নন ক্রিকেটপ্রেমীরা।

এদিনের ম্যাচের বিশেষ আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যার উপস্থিতি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হন ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই তিনি ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন।

ছবি: সংগৃহীত
জাইমা রহমানকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গ্যালারিতে বসেই পুরো ম্যাচটি উপভোগ করছেন তিনি। তার এই উপস্থিতি মিরপুরের উৎসবে যোগ করেছে এক নতুন মাত্রা।

দীর্ঘদিন পর ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ‘হোম অফ ক্রিকেট’ মিরপুরে স্লোগান আর করতালিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক। কন্ডিশন বিবেচনা করে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত, পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে অল্প পুঁজিতে আটকে রাখতে বল হাতে জানপ্রাণ দিয়ে লড়ছে বাংলাদেশ দল। পবিত্র রমজান মাসের কারণে দর্শকরা রোজা রেখেই মাঠে হাজির হয়েছেন। তবুও প্রিয় খেলোয়াড়দের প্রতিটি বাউন্ডারি কিংবা উইকেটে দর্শকদের উল্লাস ছিল বাঁধভাঙা।

ছবি: সংগৃহীত
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ক্রিকেট ভক্তদের জন্য এক বড় প্রাপ্তি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে সিরিজ শুরু করতে মরিয়া বাংলাদেশ। গ্যালারিতে জাইমা রহমানের উপস্থিতি আর হাজারো ভক্তের প্রার্থনা, সব মিলিয়ে মিরপুরে আজ এক অনন্য ক্রিকেট সন্ধ্যার সাক্ষী হতে যাচ্ছে গোটা দেশ।

এআরএস
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর