গ্রানাডার বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ালো বার্সেলোনা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৩ এএম

লা লিগায় আবারও পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। টেবিলের তলানিতে থাকা গ্রানাডার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কাতালানরা।

এস্তাদিও নুইভো লোসে ম্যাচের মাত্র ১৬ সেকেন্ডে কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে বার্সা। ২৯ মিনিতেই নিজের ও গ্রানাডার হয়ে লিড দ্বিগুণ করেন ব্রায়ান মার্টিনেজ। দুই গোল খেয়ে ম্যাচ হারের শঙ্কা জাগায় প্রতিযোগিতাটির ২৭ বারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল করে সেই শঙ্কা কাটান লামিনে ইয়ামাল। এই গোলের মধ্য দিয়ে লা লিগায় সর্বকনিষ্ঠ স্কোরারের রেকর্ডে নাম লেখান এই স্প্যানিশ অ্যাটাকার। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর ৮৫ মিনিটে স্কোর লেভেল করেন সার্জিও রবার্তো। চলতি আসরের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ওরা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

একাত্তর/পিএজে
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল দুনিয়া কাঁপানো লামিন ইয়ামালকে নিয়ে উন্মাদনার শেষ নেই। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের এই বিস্ময় বালককে ইতিমধ্যেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে...
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর