মাঝ আকাশে যাত্রী বললেন, 'আমার কাছে বোমা আছে'

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

আকাশে তখন রীতিমতো ত্রাসের রাজত্ব! বোমার হুমকি দিয়ে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করলেন এক যাত্রী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে নিউ অর্লিন্সগামী একটি ফ্লাইটে এই আকস্মিক হুলস্থূল কাণ্ডে শেষ পর্যন্ত যাত্রীদের বুক ধড়ফড়ানি থাকলেও পাইলটের দক্ষতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

গত সোমবার রাতে নিউ ইয়র্কের নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২১৭৪ নিউ অর্লিন্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু ফ্লাইট চলার সময় ৩৪ বছর বয়সী রনি গোমেজ-আলবার্তো নামের এক যাত্রী হঠাৎই অস্বাভাবিক আচরণ শুরু করেন।

রাত সাড়ে ১১টার দিকে ওই যাত্রী ক্রুদের কাছে দাবি করেন, তার কাছে বোমা রয়েছে এবং একপর্যায়ে তিনি জোরপূর্বক বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করেন। বিমানের ভেতরে ককপিট নিরাপত্তা লঙ্ঘনের মতো এমন চাঞ্চল্যকর পরিস্থিতিতে পাইলটরা তাৎক্ষণিকভাবে 'লেভেল ৪' অ্যালার্ট জারি করেন।

অবশ্য শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে লুই আর্মস্ট্রং নিউ অর্লিন্স আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি নামার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত রনি গোমেজ-আলবার্তোকে হাতেনাতে গ্রেপ্তার করে।

জেফারসন প্যারিশ শেরিফ অফিস জানিয়েছে, মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং নাশকতার হুমকির অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের পরোয়ানাও রয়েছে।

এফবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে অভিযোগ আনা হবে কি না, তা লুইসিয়ানার পূর্ব জেলার মার্কিন অ্যাটর্নি অফিসের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। আকাশপথে যাত্রীদের নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মহলে!

তথ্যসূত্র: পিপল ডটকম

একাত্তর/এআরএস
বিয়ে! দুই অক্ষরের শব্দ মিল করিয়ে দেয় দু’জনকে। বনে যান স্বামী-স্ত্রী। শুরু হয় সংসার। শুরু হয় সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার পালা। একে অপরের নির্ভরতা হয়ে চলতে থাকে জীবন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
তিন হাজার ৩০০ বছর আগের তলোয়ার, তাও আবার একেবারে ধারাল! ইতালির রোমের উত্তর-পশ্চিমে অবস্থিত মেজ্জানো লেকের তলদেশ থেকে উদ্ধার হয়েছে ব্রোঞ্জ যুগের এক দুর্দান্ত ও অমূল্য রত্ন। পানির নিচে দীর্ঘ তিন...
রাজধানীর গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারালেন দুই নারী। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর