বিশ্বকাপ বাছাইয়ে আবারও ফিরছে ব্রাজিল ও আর্জেন্টিনা

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম

বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়ালার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। প্র্যাকটিস ম্যাচে গোলও পেয়েছেন। ফুরফুরে থাকা মেসি এবার এডিডাসের কাছে এক সাক্ষাৎকারে, প্রকাশ্যে আনলেন তার দশ নম্বর জার্সি পড়ার রহস্য। এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র।

সেই অভিনব প্লেসিং শটে নিশানাবাজী। মাথার উপর দিয়ে বল পাঠিয়ে গোলকিপারকে বোকা বানানো। ২৬ এ ফিরে গেলেন মেসি, প্র্যাকটিস ম্যাচেই ঘটিয়েছেন এমন কাণ্ড। এখনো যেন টগবগে। দুরন্ত ৩৬ এর মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শুক্রবার। বুয়েন্স অ্যায়ার্সে চলছে ঘোর প্রস্তুতি।

মর্তের সবচেয়ে ডেকোরেটেড ফুটবলারের অবশ্য এই ম্যাচে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে চোটটা বয়ে এনেছেন আর্জেন্টিনায়। শেষ ৬ ম্যাচে তো নিজ ক্লাব ইন্টার মিয়ামিকে ঠিকভাবে সার্ভিস দিতে না পারায় তো এমএলএস ট্রফি থেকেই ছিটকে গেল।

এবার ন্যাশনাল ডিউটি। ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়ে পয়েন্ট সিক্স আউট অব সিক্স। লাতিন আমেরিকা জোনে সামনে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। চ্যাম্পিয়ন আইস অন ভিক্টরি! এত শত চাপেও চিলমুডে আর্জেন্টাইন সুপারস্টার। অনেকের মনে প্রশ্ন, ক্লাব ডিউটিতে জার্সি নম্বর চেঞ্জ হলেও, কেনো জাতীয় দলে তার নাম এখনও ‘এল এম টেন’? এডিডাসকে এক সাক্ষাৎকারে সেটাই পরিষ্কার করলেন।

মেসি বলেন, আমরা সবাই নিজেদেরকে স্পেশাল ভাবতে পছন্দ করি। যদিও আমরা সেটা নাও হই তবুও। ছোটবেলা থেকেই অনেকেই ১০ নম্বর জার্সি পরে। আমিও সেখান থেকে স্পেশাল নম্বরটিকে বেছে নিয়েছি!

গাড়ি থেকে নেমে কোথায় যাচ্ছেন নেইমার? মেসির মত তারও লক্ষ্য ন্যাশনাল ডিউটি। বিশ্বকাপ বাছাই পর্বের সেলেসাওরা লড়বে ভেনেজুয়েলার বিপক্ষে। একই দিন। তবে ২৬০০ কিলোমিটার দূরে। হেক্সা মিশনের আক্ষেপ ঘোচাতে চান ক্যারিয়ারে ইতি টানার আগে!

নেইমার জানালেন, এক্সপেক্টেটশন  অনেক। ভালো খেলতে চাই। জিততে চাই। দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটাই অনেক ভালো লাগে।

অনুশীলনেও নেইমার মধ্যমণি। প্রথম দু’ম্যচেই উইনার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার বিপক্ষে ফিরছেন রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়র। নেইমার আর ভিনিসিয়াস। দুই জুনিয়রের কাঁধে চড়ে কী হবে নাইন আউট অব নাইন?

একাত্তর/আরএ
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর