সেভিয়ার বিপক্ষে ড্র করলো রিয়াল মাদ্রিদ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:১৪ এএম

লা লিগায় অল্পের জন্য বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র'য়ে হার এড়িয়েছে মাদ্রিদিস্তানরা।

সেভিয়ার মাঠে প্রথমার্ধের তিন ও সাত মিনিটে দুটি গোল করে রিয়াল। দুটিই বাতিল হয় অফসাইড আর ফাউলের কারণে। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ডেভিড আলবার আত্মঘাতী গোলে পিছিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। বাঁ প্রান্ত থেকে মার্কাস আকুনা ক্রস করেন রিয়ালের বক্সে। আলাবা তাকে ঠেকাতে বল কেপার দিকে বাড়ান। তবে বলের গতিপথ পরিবর্তন হয়ে জালে জড়িয়ে যায়।

চার মিনিট বাদেই সমতা টেনে রিয়ালের মান বাঁচান দানি কারাবাহাল। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে বল পেয়ে কাছের পোস্টে জড়ান তিনি।

ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থান মজবুত রেখেছে কার্লো আনচেলত্তির দল।

একাত্তর/পিএজে
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর