মেসি-সুয়ারেজের পুনর্মিলনী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম

হয়েই গেলো মেসি-সুয়ারেজের পুনর্মিলনী। এমএলএসের নতুন মৌসুমের প্রথম অনুশীলন সারলেন মেসি-সুয়ারেজ-বুসকেটসরা। ২০ মিনিটের প্র্যাকটিস সেশনের পুরোটা সময় সবারই নজর ছিলো মেসি আর সুয়ারেজের দিকেই। উরুগুইয়ান সুপারস্টার জানিয়ে দিয়েছেন এই মৌসুমে চারটি শিরোপা জিততে মাঠে নামবে ইন্টার মায়ামি। প্রিস-সিজনে ২০ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।

সুয়ারেজ, মেসি, বুসি...ন্যু ক্যাম্পের সেই দিনগুলো আরো একবার রিক্রয়েট হলো ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে। ঘোষণা মতোই হলো সব, শনিবার হয়ে গেলো এই ত্রয়ীর মহামিলন। মেসি, বুসি, আলবাতো এখন ঘরের পুরোনো সদস্য। বছরের প্রথম টিম প্র্যাকটিসে তাই সব আলো কেড়ে নিলেন লুইস সুয়ারেজ।

মেসি আর সুয়ারেজের বন্ধনটা কতোটা শক্ত সেতো আর কারো অজানা নয়। দু’জনের জীবনেই কত চড়াই উৎরাই গেলো, তাদের সম্পর্ক হয়নি এতোটুকু নড়বড়ে। ২০২০ সালে বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদ তারপর নাসিওনাল হয়ে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দেন সুয়ারেজ।

অন্যদিকে মেসিও পরের বছর বার্সা ছেড়ে নাম লেখান পিএসজিতে তারপর বিশ্বজয়ী হয়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি আসার পরই কানাঘুষা চলছিলো সুয়ারেজকে নিয়ে। সেটাই অবশেষে সত্যিই হলো। এই ডুয়ো একই জার্সিতে আবারো লড়বে কাঁধে কাঁধ রেখে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে। তার আভাসও দিয়ে রেখেছেন সুয়ারেজ।

সুয়ারেজের বলেছেন, এই সিজনে আমরা চারটা শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। আর তার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, যেকোন সেক্রিফাইজের জন্য প্রস্তুত থাকতে হবে। সবটাই নির্ভর করছে আমাদেরই ওপর।

মেসি মায়ামিতে এসেই প্রথম সিজনেই দলটাকে দেন প্রথম কোনো শিরোপার স্বাদ। এবারে লক্ষ্য প্রত্যাশা আকাশছোঁয়া। আমেরিকায় শ্রেষ্ঠত্ব ফলাতে গেলে জিততে হবে এমএলএসের শিরোপা। আর তার প্রস্তুতির শুরু প্রিসিজেনে এলসালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। আগেই দেয়া হয়েছে আভাস এই ম্যাচে সুপার টিম নিয়েই নামবে দ্য হিরনস। সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়েই অভিষেক হবে সুয়ারেজের। সাথে থাকবেন দুই স্প্যানিয়ার্ড সের্হিও বুসকেতস ও জর্দি আলবাও আর আর্জেন্টাইন সুপারস্টার তো আছেনই।

ইন্টার মায়ামিতে বার্সেলোনার সাবেক সতীর্থদের ট্রেইলারটা সুপারহিট... তবে আসল মুভি এখনো বাকি। গোলাপি আভায় রিইউনিয়ানটা কতটা জমে এবার তারই অপেক্ষা।

 

একাত্তর/আরএ
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা—এই তিন নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট কমেনি। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ টানা...
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর