ইউরোর ফাইনালে স্পেন, কোপায় আর্জেন্টিনা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:২৪ এএম

ইউরোর মহারণে ফরাসিদের হতাশার নীলে ডুবিয়ে ফাইনালে উঠেছে স্প্যানিশরা। তরুণ উদীয়মান লামিন ইয়ামালের বিশ্বরেকর্ডে এক যুগ পর ফাইনালে উঠলো স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পিছিয়ে পড়েও ফ্রান্সকে  ২-১ গোলে হারিয়েছে লা রোহারা।

পুরো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল না পাওয়া ফ্রান্স যেন জ্বলে উঠলো স্প্যানিশদের পেয়ে। ম্যাচের আট মিনিটেই এমবাপের পাস থেকে গোল করেন কোলো মুয়ানি। 

তবে লিড টেকেনি বেশিক্ষণ। ম্যাচের ২১ মিনিটে ২৫ গজ দূর থেকে গোল করে দলকে সমতায় ফেরান ১৬ বছর বয়সী ইয়ামাল। আর এতেই পেলের রেকর্ড ভেঙে সেমিফাইনালে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে যান এই ওয়ান্ডার বয়। 

এরপর মিনিট চারেকে মধ্যেই ওলমোর গোলে লিড পায় স্পেন। দ্বিতীয়ার্ধে গোল করতে সব রকমের চেষ্টা চালায় ফ্রান্স। বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারায় নিজের দ্বিতীয় গোল পাননি স্পেনের তরুণ তুর্কি ইয়ামালও। এই জয়ে আনবিটেই থেকেই ফাইনালে পৌঁছে যায় স্পেন।

অপরদিকে লিওনেল মেসির ম্যাজিকে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোপায় ষষ্ঠবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা। 

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ম্যচের প্রথম মিনিট থেকেই একাদশে থাকেন এলএম-১০। দলকে যা দারূণ উজ্জ্বীবিত করে। ম্যাচের ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের দারূণ নিশানাবাজীতে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। 

দ্বিতীয়ার্ধে অবশেষে লাইমলাইটে আর্জেন্টাইন সুপারস্টার। ৫১ মিনিটে মেসি গোল করে জাতীয় দলের জার্সিতে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দাইয়ের রেকর্ডে ভাগ বসান। ১৮৬ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১০৯। সামনে আছে কেবল ১৩০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো।

আর্জেন্টিনার জয়ের দিনে, প্রতিপক্ষ কানাডা পুরো ৯০ মিনিট খেলে মাত্র দুইটি শট টার্গেটে রাখতে সক্ষম হয়।

একাত্তর/এসি
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর