ছিটকে গেলেন মেসি-সুয়ারেজ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম

এমএলএস স্টার্স বনাম মেক্সিকান লিগা স্টার্স ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি-সুয়ারেজ। কবে মাঠে ফিরবেন জানানো হয়নি ক্লাব থেকে। এদিকে, সৌদি প্রো লিগের নয়া মৌসুম শুরু হচ্ছে আসছে মাসে। অবসরের এই সময়টা পরিবারের সাথেই কাটাচ্ছেন মেসি-রোনালদো।

‘হেই সিরি,
হোয়াটস গোয়িং অন ইন স্পোর্টস ওয়াল্ড?
টু ডু দ্যাট ইউ উইল নিড টু বি অনলাইন...’

সিরির এমন বেরসিক উত্তর। কারণ গেলো পাঁচদিন ধরে বাংলাদেশে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। অতঃপর ১২২ ঘণ্টারও বেশি সময় পর সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। সিগন্যাল পেতেই শুরু ব্রাউজিং। আহা, তোমাকে দেখেছি সেই কবে কোনো এক বৃহস্পতিবার তারপর এক কোটি বছর হয় দেখি না।

বাংলাদেশি ভক্ত সমর্থকদের কথা চিন্তা করেই কিনা এই সময়টাতে মাঠে নেই মেসি-রোনালদোদের ম্যাচ। একজন কোপা জিতে অন্যজন ইউরোতে অম্ল-মধুর পারফর্ম শেষে কি করছেন এখন।

কোপা আমেরিকার ১৬ নম্বর ট্রফি নিয়ে দলের সাথে ফেরেননি মেসি, রয়ে গেছিলেন ফ্লোরিডাতেই। অতঃপর যোগ দেন ইন্টার মায়ামিতে। দক্ষিণ আমেরিকা জয় করায় ফিরেই ক্লাবের পক্ষ থেকে মেসি পেলেন গ্র্যান্ড রিসিপশন।

এদিকে, বুধবার সকালে এমএলএস অল স্টার্স মুখোমুখি হচ্ছে মেক্সিকান লিগা অল স্টার্সের। তবে ইনজুরির কারণে থাকছেন না লিওনেল মেসি। খেলছেন না উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

কোপা আমেরিকায় অংশ নেয়ায় ৪০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে দুই সতীর্থ। মেসি-সুয়ারেজ জুটি কবে ফিরবেন পিঙ্ক জার্সিতে সে নিয়ে ক্লাব থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

লিওনেল মেসি যে পুরোদোস্তর একজন ফ্যামিলি ম্যান সে কে না জানে। তাইতো এই অবসরের পুরো ফায়দা তুলছেন এলএমটেন। রোকুজ্জু আর তিন সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নৌবিহারে।

মাঠে যেমন একজন অন্যজনকে টেক্কা দিয়ে বেড়ান তেমনি অবসর পালনেও মেসিকে টেক্কা দিতেই কিনা লোহিত সাগরে পরিবারের সাথে ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের নয়া মৌসুম শুরু হবে আসছে মাসে। ফাঁকা সময়ে যথারীতি পরিবারের সাথেই সিআরসেভেন।

লোহিত সাগরে ভেসে বেড়াচ্ছেন সিআরসেভেন। নতুন মৌসুমে টানা ম্যাচ, তার আগে জর্জিনা আর সন্তানের সাথে কাটানো এই মুহূর্তগুলোই রসদ হিসেবে কাজ করবে কঠিন সময়ে।

একাত্তর/আরএ
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর