বিগ ম্যাচের আগে দুশ্চিন্তায় ব্রাজিল ও আর্জেন্টিনা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ডার্বি বলতে এখন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথকেই বুঝায়। এই দুই মহাশক্তি আবারও মুখোমুখি বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটিকে ঘিরে এরিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে, আর্জেন্টিনার বিপক্ষে বিগ ম্যাচের আগে দুশ্চিন্তায় ব্রাজিল শিবির। 

আর্জেন্টিনার মাঠে খেলা হওয়ায় সহিংসতার আশঙ্কা করছে সেলেসাওরা। শুধু কি তাই, ভিনিসিয়ুসের ফিটনেস নিয়েও উঠে প্রশ্ন আছে। ইনজুরি শঙ্কা ভোগাচ্ছে আর্জেন্টিনাকেও। সব মিলিয়ে উত্তাপের আভাসই মিলছে ম্যাচটিকে ঘিরে। পুরো শক্তির দল না হলে নৈপূণ্যের চেয়ে বড় হতে পারে পেশিশক্তির প্রয়োগ।

গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদেরকে ব্রাজিলয়ানদের বেদম মার। পুলিশ না থামিয়ে বরং উল্টো যোগ দেয় স্বাগতিকদের সাথে। মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা নামার আগেই গ্যালারিতে জমে উঠে পুলিশ, হোস্ট ফ্যান ভার্সেস আর্জেন্টাইন সমর্থকদের মধ্যকার মল্লযুদ্ধ। 

মারাকানায় মারামারি এই হেডলাইনে শেষ হয় বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার প্রথম লেগের খেলা। ঘটনা এতটাই বেকে বসে যে দলবল নিয়ে মাঠ থেকে বেড়িয়ে পড়েন লিওনেল মেসি। অবশ্য আর্জেন্টাইন সমর্থকরা মার খেলেও শেষমেষ ব্রাজিলের ঘর থেকেই জয় নিয়েই বাড়ি ফেরে লিওনেল মেসিরা। 

সেই রেশ নিয়েই আবারো ফিরছে ফুটবল দুনিয়ার দুই পাওয়ার হাউজের ডাইনামিক ফাইট। সুপার ক্ল্যাসিকোর এবারের লেগটা আর্জেন্টিনার ঘরে। ম্যাচের আগে প্রতিপক্ষের ফুটবলারদের স্ট্র্যাটেজি নয় বরং ব্রাজিল প্রস্তুতি নিচ্ছে কিভাবে সামাল দেবে হোস্টদের সমর্থকদের। 

ম্যাচের আগেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার গুইলহিরমি আরানা দিয়েছেন সোজাসাপ্টা স্টেটমেন্ট। তার সাফ কথা এসব অনেক হয়েছে, এবারও যদি এমন কিছু ঘটে তবে শক্ত হাতে মোকাবিলা করবে তার দল।

এদিকে, বিগ ম্যাচের আগে ব্রাজিলের দুশ্চিন্তা বেড়েছে আরো একটা খবরে, দলের সাথে নয় বরং একা একা অনুশীলন করছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কী ইনজুরিতে পড়েছেন এই রেয়াল স্টার।

কলম্বিয়ার বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচে ৯৯ মিনিটে চোখ ধাধানো গোল করে দলকে জিতিয়েছে একই সাথে পাঁচ থেকে তুলেছেন তিন নম্বরে। সেই ভিনির ইনজুরি হলে আরো ব্যাকফুটে চলে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিকে নিয়ে কোনো তথ্য অবশ্য পাঁচকান করেননি কোচ দোরিভ্যাল জুনিয়র। হতেও পারে ব্রাজিলিয়ান মাস্টারমাইনডের মাইন্ডগেম।

শুধু ব্রাজিলিয়ান শিবির নয় চিন্তার জালে আটকা পড়েছে আর্জেন্টিনাও। শতভাগ ফিট না থাকলেও ডি পলের উপর ভরসা রাখতেই হচ্ছে স্কালোনিকে। ম্যাচের আগে অনুশীলন করলেও থাকছে দুশ্চিন্তা, ইনজুরিতে কে কখন পড়বে কাটা, কেউ জানে না। 

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর