রাতে ইউরোপজুড়ে উত্তেজনা ছড়াবে বিশ্বকাপ বাছাই ফুটবল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন মঞ্চে সানডে নাইটে আলো ছড়াতে রাতে মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। আই- গ্রুপের শেষ লড়াইয়ে রাত পৌনে দু’টায় সান সিরোতে মুখোমুখি ইতালি ও দুর্বার গতিতে ছুটে চলা নরওয়ে। আর ডি-গ্রুপে রাত ১১ টায় বাকুতে আজারবাইজানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। কে- গ্রুপ থেকে একই সময়ে তিরানায় শতভাগ জয়ের ধারায় থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ আলবেনিয়া। 

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ছিল ইতালির জন্য রীতিমত দুঃস্বপ্ন। নরওয়ের কাছে ৩–০ গোলের হার, কোচ স্পালেত্তির বিদায়। কিন্তু এরপরই গাত্তুসোর আগমন। আর তার হাত ধরেই যেন বদলে যেতে থাকে আজ্জুরিদের রং। এখন পর্যন্ত ছয় জয় নিয়ে শীর্ষ দুইয়ে ইতালি। কিন্তু সরাসরি বিশ্বকাপের টিকিট এখনও অধরা। শেষ ম্যাচেও প্রতিপক্ষ আবার সেই নরওয়ে। তাই প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের ক্ষত ভুলে এবার নিজেদের ঘরের মাঠে প্রতিশোধের আগুনেই যেন জ্বলে উঠতে প্রস্তুত আজ্জুরিরা। 

তবে বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। কারণ সরাসরি বিশ্বমঞ্চে বসতে নরওয়েকে টপকে শীর্ষে যেতে চাই রীতিমতো ৯ গোলের ব্যবধান। মডার্ন ফুটবলে যাকে শাওলিন সকারের সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। আর সেই সিনেমার দৃশ্যই বাস্তবে দেখাতে না পারলে ইতালিকে ২৬ এর মার্চে আবারও বসতে হবে প্লেফের পরীক্ষায়। যে পরীক্ষায় গত ২ আসরেই পাস মার্ক উঠাতে ব্যর্থ হয়েছিল দলটি।    

অন্যদিকে নরওয়ে এই বাছাইপর্বে যেন এক হাই স্পিড ট্রেন। সাত ম্যাচে সাত জয়, সঙ্গে আবার ১৭ গোলের বিশাল ব্যবধান। দলের গোলসংখ্যা ৩৩, যা দ্বিতীয় সর্বোচ্চ দলের চেয়েও কমপক্ষে ১০ গোল বেশি। তাই কেউ কাকে নাহি ছাড়ে সমানে সমান এই ম্যাচে লড়াইটা যে হবে এক যুদ্ধের ময়দান সেটা আর বলার অপেক্ষা রাখে না।  ওডেগার্ড নেই ঠিকই, কিন্তু নরওয়ে দলে আগুন জ্বালাতে হালান্ড-সরলোথ ফ্রন্ট টু-ই যথেষ্ট। সান সিরোতে আজও হয়তো হালান্ডের বুট থেকে বেরোতে পারে রেকর্ড ভাঙার গর্জন। 

ইতিহাস বলছে এখন পর্যন্ত ১৬ বার দেখা হয়েছে দুই দলের। যেখানে এগিয়ে আছে আজ্জুরিরাই। ইতালি জিতেছে ৮ বার, নরওয়ে ৪ বার, আর বাকি চারটি ম্যাচ শেষ হয়েছে ড্রতে। যদিও ফর্মের হিসাবে মিশ্র ছবি। শেষ দশ ম্যাচে ইতালির হার তিনটি যার একটি এই নরওয়ের বিপক্ষে। এদিকে কোয়ালিফায়ারে সাম্প্রতিক সময়টা আবার দুর্দান্ত ইতালির। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই করেছে তিন বা তার বেশি গোল। 

ডু অর ডাই এই ম্যাচে ইতালির দলে ফিরছেন নিকোলো বারেল্লা। মাঝমাঠে ক্রিস্তান্তে–লোকাতেলির সঙ্গে থাকবে তার গেম–ডমিনেটিং উপস্থিতিতে ঘুরে দারাতে মরিয়া ৪ বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা । 

একাত্তর/এসি
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে মূল পর্বের টিকিট নিশ্চিত করেও এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে এশিয়ান জায়ান্ট- ইরান।
আমেরিকা-কানাডা-মেক্সিকো এই তিন দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬ আসর। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আসরের ড্র অনুষ্ঠিত হবার পর ফুটবল বিশ্বে চলছে নানা ধরনের সমীকরণ ও বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করেই রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপ-পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর